এক্সপ্লোর

২১ তারিখের আগেই শুরু হবে জমি হস্তান্তর, সিঙ্গুরে ঘোষণা পার্থর

সিঙ্গুর (হুগলি): সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ১২ সপ্তাহের মধ্যে সিঙ্গুরের জমি চাষীদের ফেরত দিতে হবে। নির্ধারিত সেই সময়সীমা শেষ হচ্ছে নভেম্বরের শেষ দিন। কিন্তু তার আগেই জমি ফেরত দিতে তৎপর সরকার। সূত্রের খবর, ২১ অক্টোবরের মধ্যে জমি হস্তান্তরের কাজ যাতে শুরু হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ কার্যকর করার লক্ষ্যে দ্বাদশীতে সিঙ্গুরে গেলেন শিক্ষামন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব। জেলাশাসকের উপস্থিতিতে প্রকল্প এলাকার ভিতরে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের পর বেরিয়ে বলেন, ২১ অক্টোবরের আগে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। কাজের অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। ৭৫ একর ছাড়া বাকিটা চাষযোগ্য হয়ে গিয়েছে। প্রথম দিন ২৫ একর। তারপর ২০, ২৫ একর করে দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর হুগলির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরের সমস্ত নির্মাণ সরাতে হবে। জমি খালি করে দিতে হবে। কারণ, আমি সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধ। সূত্রের খবর, এরপরেও জমি ফেরাতে তৎপরতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি চান, ২১ অক্টোবরের আগেই সিঙ্গুরে হাতে-হাতে জমি ফেরতের প্রক্রিয়া শুরু হোক।  শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, আমি একুশ তারিখ বলেছি বলে কি ২১ তারিখই হবে, তার আগে কি হবে না? সরকারি সূত্রে খবর, শেডের অংশ বাদ দিয়ে, ৯৩১ একর জমি হস্তান্তরের জন্য চিহ্নিত করা হয়েছে। পরচা দেওয়া হয়েছে, ৬ হাজার ৭৬১ জনকে। ক্ষতিপূরণের চেক নিয়েছেন ৩ হাজার ৩০০ জন। প্রকল্প এলাকার তিনটি পুকুরের মধ্যে একটি ভরাট করা হয়েছে। বাকি দুটি জলাশয় অবিকৃত রাখার কথা ভাবা হয়েছে। সরকার চাইছে, নভেম্বরের মধ্যেই সিঙ্গুরের জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে। কীভাবে কৃষকরা চাষ শুরু করবেন, তা নিয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget