এক্সপ্লোর

বাবার সঙ্গে এলাকা দখল নিয়ে বিবাদ, ছেলেকে অপহরণ করে খুন

মালদা: বাবার সঙ্গে এলাকা দখল নিয়ে বিবাদ। তার জেরে স্কুল পড়ুয়া ছেলেকে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ মালদার কালিয়াচকে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জাতীয় সড়ক অবরোধ। পুলিশের ওপর ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। আক্রমণের মুখে রাইফেল ফেলে পাললো পুলিশ। আহত ২ পুলিশকর্মী। ঘটনায় আটক ৭। এলাকা দখল কাকে বলে, তার কিছুই বুঝত না তেরো বছরের কিশোর। কিন্তু, সেই এলাকা দখলের লড়াই-ই প্রাণ কেড়ে নিল তার। বাবাকে শিক্ষা দিতে ষষ্ঠ শ্রেণির স্কুলপড়ুয়াকে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। এ নিয়েই মঙ্গলবার সকাল থেকে অগ্নিগর্ভ মালদার কালিয়াচক। আক্রমণের মুখে পড়ে রাইফেল ফেলে পালাল পুলিশ। স্থানীয় সূত্রে খবর,  কালিয়াচকের বাসিন্দা ইব্রাহিম শেখের সঙ্গে বকুল শেখের এলাকা দখলের লড়াই দীর্ঘদিনের। ইব্রাহিমের স্ত্রীর দাবি, সোমবার বাড়ির সামনে থেকে তার ছেলেকে তুলে নিয়ে যায় বকুল শেখের দলবল। তারপর তাকে পিটিয়ে খুন করে। রাতে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ের ভিতর থেকে উদ্ধার হয় ওই কিশোরের দেহ। বকুল শেখ ও তাঁর ভাই আজমল শেখ সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। কিন্তু, সকাল পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্ত এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জখম হন দুই পুলিশকর্মী। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেখানে রাইফেল ফেলেই পালিয়ে যান বাকি পুলিশকর্মীরা। বেশ কিছুক্ষণ পর আরও পুলিশকর্মীরা এলাকায় যান। দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ তোলেন। তবে তারপরও অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। মালদার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিশোরকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee : শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী, কী ভাবছেন তৃণমূল কর্মীরা ? কাল সন্ধেয় কর্মিসভার মাধ্যমে প্রচার শুরু মমতার
শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী, কী ভাবছেন তৃণমূল কর্মীরা ? কাল সন্ধেয় কর্মিসভার মাধ্যমে প্রচার শুরু মমতার
CPM News : 'অভিনয়টাই তো পারেন, সারাক্ষণ মানুষের সঙ্গে তা-ই করে যাচ্ছেন', বেলেঘাটার সিপিএম প্রার্থীর নিশানায় কুণাল
'অভিনয়টাই তো পারেন, সারাক্ষণ মানুষের সঙ্গে তা-ই করে যাচ্ছেন', বেলেঘাটার সিপিএম প্রার্থীর নিশানায় কুণাল
Assembly Election 2026: মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হামলা, রক্তাক্ত একাধিক, ভোটপূর্বের হামলার অশঙ্কা...
মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হামলা, রক্তাক্ত একাধিক, ভোটপূর্বের হামলার অশঙ্কা...
Malda News: ইংরেজবাজারে মার্কেটের ছাদের একাংশ ভেঙে গুরুতর আহত ২
ইংরেজবাজারে মার্কেটের ছাদের একাংশ ভেঙে গুরুতর আহত ২

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget