এক্সপ্লোর

তন্ময়-বিতর্কের মাঝে বিধানসভায় মূল্যবৃদ্ধি ইস্যুতেই কংগ্রেসের সঙ্গে ওয়াকআউট বামেদের

কলকাতা: মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি খারিজ সরকারের। প্রতিবাদে বিধানসভায় একযোগে বাম-কংগ্রেসের ওয়াকআউট। মূল্যবৃদ্ধির ইস্যুতে কংগ্রেসের মিছিলে উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এরই মাঝে, সেই মূল্যবৃদ্ধি ইস্যুতেই বিধানসভার ভিতরে জোটবদ্ধ ছবি। সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ থেকে শুরু করে মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলি নিয়ে আলোচনা করতে হবে। বিরোধীদের এই দাবি সরকার পক্ষ খারিজ করে দেওয়ায় সোমবার, বাম-কংগ্রেসের বিধায়করা একযোগে ওয়াকআউট করেন। এ দিন বিধানসভার কার্যবিবরণী সভার বৈঠকে ঠিক হয়, কবে কোন কোন দফতরের বাজেট নিয়ে আলোচনা হবে। সরকার প্রস্তাব দেয়, স্বরাষ্ট্র, শিক্ষা, পূর্ত, পঞ্চায়েত, নগরোন্নয়ন, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলির বাজেট নিয়ে আলোচনা হবে। তখনই বিরোধীপক্ষ থেকে দাবি করা হয়, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের বাজেট নিয়েও আলোচনা হোক। এছাড়া, পেট্রোল-ডিজেল-সহ জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য বিরোধী দলনেতা ১৮৫ ধারায় একটি বেসরকারি দিনেরও আর্জি জানান। একই সুরে সরব হয় বামেরাও। কিন্তু, সরকার পক্ষ প্রস্তাব খারিজ করে দেয়। তাদের দাবি, গুরুত্বপূর্ণ দফতরগুলির বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনার জন্য আলাদা দিন ধার্য করা যাবে না। দ্বিতীয়ার্ধে যখন বাজেটের উপর আলোচনা হয়, তখনও বিরোধী দলনেতা আব্দুল মান্নান দাবি করেন, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হচ্ছে না। তাই কার্যবিবরণী সভার সিদ্ধান্ত তাঁরা মানেন না। এ নিয়ে ভোটাভুটি হোক। এক্ষেত্রেও বামেরা একই সুরে সরব হয়। বিরোধীদের এই দাবি অবশ্য অধ্যক্ষ খারিজ করে দেন। বিরোধী দলনেতার উদ্দেশে তিনি বলেন, কার্যবিবরণী সভার বৈঠকে আপনাদের প্রতিনিধিরা ছিলেন। তাছাড়া, কার্যবিবরণী সভার সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটাভুটি চাইলে সংশোধনী প্রস্তাব দিতে হবে। আপনি তা দেননি। ভোটাভুটি করা যাবে না। এর প্রতিবাদেই জোট-বার্তা দিয়ে কংগ্রেস ও বামেরা যৌথ ভাবে ওয়াক আউট করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
Firhad Hakim: কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম,
কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, "এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়"

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget