এক্সপ্লোর

রাজ্যে প্রভাব ফেলতে ব্যর্থ নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা বনধ

কলকাতা: নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সচল শহর। প্রতিদিনের মতোই সকালে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে স্কুল-কলেজ-অফিসযাত্রীরা। বাস পরিষেবা স্বাভাবিক। চলছে ট্যাক্সিও। ধর্মঘট মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। চলছে মোবাইল পেট্রোলিং। জনবহুল এলাকায় রয়েছে পুলিশ পিকেট। তথ্যপ্রযুক্তি সেক্টরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। কেন্দ্রের নোট বাতিলের প্রতিবাদে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত সিপিএমের মিছিল। নেতৃত্বে ছিলেন বিধায়ক সুজন চক্রবর্তী। তবে জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করা হবে না বলে তিনি দাবি করেন। তাঁর মন্তব্য, নোট  ইস্যুতে কেন্দ্রের সঙ্গে তৃণমূল সরকারের গোপন আঁতাঁত রয়েছে। রাজ্যে প্রভাব ফেলতে ব্যর্থ নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা বনধ রাজ্যে প্রভাব ফেলতে ব্যর্থ নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা বনধ স্বাভাবিক শহরের বিভিন্ন হাসপাতালের পরিষেবা। স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি স্বাভাবিক। রোগীদেরও হাসপাতালে পৌঁছতে তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি। মেট্রো রেল পরিষেবাও অন্যান্য দিনের মত। গন্তব্যে পৌঁছতে সকাল থেকেই যাত্রীদের চেনা ভিড়। একই ছবি ট্রাম ডিপোগুলিতেও। সেক্টর ফাইভে যান চলাচল স্বাভাবিক। রাস্তার পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে পুলিশ। পুরোপুরি স্বাভাবিক কলকাতা বিমানবন্দর। ট্যাক্সি পরিষেবাও পুরোপুরি স্বাভাবিক। রাজ্যে প্রভাব ফেলতে ব্যর্থ নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা বনধ একইভাবে স্বাভাবিক ট্রেন পরিষেবা। শিয়ালদা ও হাওড়া স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক। মিলছে প্রিপেড ট্যাক্সিও। এখনও পর্যন্ত কোনও হয়রানির ছবি ধরা পড়েনি। জেলার ছবিটাও স্বাভাবিক। সকাল থেকে চলছে সরকারি-বেসরকারি বাস। অন্যদিনের মতোই রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ। বামেদের ডাকা ধর্মঘটে কোনও প্রভাবই পড়েনি দুর্গাপুরে। স্কুল কলেজে হাজিরা স্বাভাবিক। বিভিন্ন স্কুলে চলছে পরীক্ষা। ধর্মঘটের বিরুদ্ধে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পথে নেমেছে তৃণমূল। আজ সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বেনাচিতি বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন শাসকদলের কর্মীরা। তবে কোথাও পথে নামতে দেখা যায়নি ধর্মঘটীদের। বামেদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েনি অন্যান্য শিল্পাঞ্চলেও। হলদিয়া, ব্যারাকপুর, হুগলির শিল্পাঞ্চলগুলিতে কলকারখানায় স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। শ্রমিকদের হাজিরা স্বাভাবিক। বীরভূমের বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে সরকারি বাস চললেও, সকাল থেকে বন্ধ বেসরকারি বাস। পরে পুলিশের হস্তক্ষেপে বোলপুরে কয়েকটি বেসরকারি বাস রাস্তায় নামলেও, সিউড়ি ও রামপুরহাটে বেসরকারি বাস চলাচল শুরু হয়নি। অসুবিধেয় পড়েছেন গ্রামাঞ্চলের বাসিন্দারা। মেদিনীপুর এবং ঝাড়গ্রাম শহরে তৃণমূলের বাইক মিছিল বার হয়। ঝাড়গ্রামে জনজীবন স্বাভাবিক রাখতে বিধায়ক সুকুমার হাঁসদার নেতৃত্বে পদযাত্রা বার করে তৃণমূল। পুরুলিয়ার আদ্রাতেও বার হয় তৃণমূলের বাইক মিছিল। সকাল সাড়ে ৮টা থেকে শহরজুড়ে দলীয় পতাকা লাগানো বাইক নিয়ে মিছিল করেন তৃণমূলকর্মীরা। ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়, দোকানপাট খোলা রাখতে হবে। আজ গাড়ি রাস্তায় না নামালে আগামী একমাস অটো চালাতে দেওয়া হবে না-এই মর্মে নোটিস টাঙিয়ে ক্যানিং-বারুইপুর রুটের অটোচালকদের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। যদিও, ক্যানিংয়ের যুব তৃণমূল নেতৃত্বের দাবি, আইএনটিটিইউসি এরকম কোনও ফতোয়া জারি করেনি।

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget