এক্সপ্লোর

লকেটদের বিক্ষোভ, পাল্টা তৃণমূল অফিসে ভাঙচুর বিজেপির, দিনভর অগ্নিগর্ভ দিনহাটা

দিনহাটা: সংঘর্ষ, ভাঙচুর, আগুন। তৃণমূল-বিজেপি দ্বৈরথের জেরে দিনভর উত্তপ্ত হয়ে রইল কোচবিহারের দিনহাটার বিভিন্ন জায়গা। দু’পক্ষই যুদ্ধংদেহী মেজাজে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শনিবার। কয়েকদিন ধরে রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত দিনহাটা। আক্রান্ত দলীয় সমর্থকদের সঙ্গে দেখা করতে শনিবার দলের জেলা কার্যালয় থেকে দিনহাটা যাচ্ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার। ভেটাগুড়িতে তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দেখানো হয় কালো পতাকা ও ঝাঁটা। এর মধ্যেই দিনহাটা শহরে পৌঁছয় বিজেপি নেতৃত্ব। আক্রান্ত দলীয় সমর্থকদের বাড়িতে গিয়ে কথা বলেন তাঁরা। এরপর ফিরে আসেন ভেটাগুড়িতে। সেইসময় লকেটের গাড়ি আটকে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। বিজেপির একটি গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের তৃণমূলের লোকজন মারধরও করে বলেও অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে বিজেপিও। তৃণমূলের লোকজন এলাকা থেকে পালিয়ে গেলে শাসক দলের স্থানীয় অফিসে, বাঁশ ও লাঠি নিয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। টোটো, বাইক, সাইকেল কিছুই রেহাই পায়নি! দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে লকেট করেছেন এসব। এর জন্য পাল্টা কোনও প্রতিরোধ তৈরি হয়, তাহলে লকেটই দায়ী থাকবেন। এর ঠিক পরেই উত্তেজনা ছড়ায় পঁচিশ কিমি দূরের নাজিরহাটে! অভিযোগ, লকেটদের গাড়ি সেখানে ঢোকা মাত্রই শুরু হয় ইটবৃষ্টি। এক বিজেপি সমর্থকের বাড়িতে আগুন লাগানো হয়। কয়েকটি বাড়িতেও চলে ভাঙচুর। অগ্নিসংযোগ করা হয় দিনহাটায় বিজেপি পার্টি অফিসে। যদিও গোটা ঘটনার দায় বিজেপির ওপরই চাপিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যেখানেই যাচ্ছে সেখানেই অশান্তি, গণ্ডগোল হচ্ছে। উন্নয়ন বানচাল করতে সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে। লকেট, জয়প্রকাশকে ৫টা লোক চেনে বলেও কটাক্ষ করেন তিনি। পাল্টা বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপির শক্তিবৃদ্ধি দেখে আতঙ্কিত হয়েই লাগাতার হামলা চালাচ্ছে তৃণমূল। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভবে বাড়ি বাড়ি যাচ্ছিলাম। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালাল ওরা। হাওড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় সম্মুখ সমরে নামতে দেখা গিয়েছে তৃণমূল ও বিজেপিকে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জেলায় সংঘর্ষ হচ্ছে দু’দলের। পর্যবেক্ষকদের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে, ততই চড়বে পারদ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR Tribunal : ট্রাইব্যুনালে লম্বা লাইন কাটোয়ায়, নাম বাদ যাওয়ায় বিক্ষোভ জেলায় জেলায়
ট্রাইব্যুনালে লম্বা লাইন কাটোয়ায়, নাম বাদ যাওয়ায় বিক্ষোভ জেলায় জেলায়
Bengal Election 2026 : হাজরা মোড়ে উত্তেজনা, টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে মনোনয়ন পেশ করতে যেতে 'বাধা'-র অভিযোগ
হাজরা মোড়ে উত্তেজনা, টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে মনোনয়ন পেশ করতে যেতে 'বাধা'-র অভিযোগ
Bengal Voter List : ভোটার তালিকায় নাম না থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম
ভোটার তালিকায় নাম না থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম
Bengal Election 2026 : পর্ণশ্রীকাণ্ডে গ্রেফতার ৬ তৃণমূলকর্মী, প্রার্থী রত্না চট্টোপাধ্যায়েরও নাম মামলায়
পর্ণশ্রীকাণ্ডে গ্রেফতার ৬ তৃণমূলকর্মী, প্রার্থী রত্না চট্টোপাধ্যায়েরও নাম মামলায়

ভিডিও

West Bengal Election 2026 | নির্বাচনের আগে, জনগণের মনের কথাই গানের সুরে শোনালেন লগ্নজিতা চক্রবর্তী | ABP Ananda LIVE
TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Embed widget