এক্সপ্লোর

বৈষ্ণবনগর বিস্ফোরণ: জঙ্গি-যোগ খতিয়ে দেখা হচ্ছে, খোঁজ নিচ্ছে এনআইএ

মালদা: বৈষ্ণবনগর বিস্ফোরণকাণ্ডের ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া শতাধিক প্লাস্টিক বল-বোমাকে ঘিরে নতুন চাঞ্চল্য। চার কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্ত। ফলে এই ঘটনার সঙ্গে বর্ধমানের খাগড়াগড়কাণ্ডের মতো জঙ্গি-যোগ আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খোঁজখবর নিতে শুরু করেছে এনআইএ। চারদিকে এখনও ছড়িয়ে-ছিটিয়ে বিস্ফোরণের চিহ্ন। আতঙ্কে সিঁটিয়ে আছেন গ্রামবাসীরা। মালদার বৈষ্ণবনগরের কুম্ভীরা গ্রামে তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে বোমা বাঁধতে গিয়ে চার জনের মৃত্যু! বোমা নিষ্ক্রিয় করতে গেলে ফের বিস্ফোরণ! যার বলি হলেন সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের ২ কর্মী! রবিবার রাতের বিস্ফোরণের খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। না ছিল বিস্ফোরক প্রতিরোধক পোশাক, না ছিল কোনও সরঞ্জাম। স্থানীয় সূত্রে খবর, বোমার মশলা ভর্তি বস্তা উদ্ধারের পর, সেগুলি নষ্ট করার কাজ করছিলেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। সেই সময় ঘটে যায় দ্বিতীয় বিস্ফোরণ! কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণ। বম্ব স্কোয়াডের দুই কর্মী-সহ ৬ জনের মৃত্যু। কিন্তু, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার নিহত এএসআই বিশুদ্ধানন্দ মিশ্র এবং কনস্টেবল সুব্রত চৌধুরীকে মালদার পুলিশ লাইন মাঠে গান স্যালুটের মাধ্যমে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন এডিজি সিআইডি রামফল পাওয়ার ও ডিআইজি সিআইডি দিলীপ আদক। কিন্তু, এতেও ক্ষান্ত হচ্ছেন না নিহতদের পরিবার। বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশি অপদার্থতাকেই দায়ী করলেন সিআইডি-র দুই নিহত কর্মী বিশদানন্দ মিশ্র ও সুব্রত চৌধুরীর পরিবার। তাদের অভিযোগ, এসপি-র তাগাদাতেই গতকাল বিস্ফোরক নিরোধক পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া ঘটনাস্থলে ছুটে যেতে হয় বম্ব স্কোয়াডের দুই কর্মীকে। এতবড় ঘটনা ঘটে যাওয়ার পরেও বাহিনীর তরফ থেকে পরিবারকে কিছু জানানো হয়নি বলেও অভিযোগ। নিহত দুই পুলিশকর্মীর পরিবারের আরও দাবি, বিস্ফোরণের পাঁচ ঘণ্টা পরেও দুজনের চিকিৎসা শুরু হয়নি। হাসপাতালে ঘেঁষতে দেওয়া হয়নি পরিবারের লোকজনকে। উপযুক্ত পোশাক ও সরঞ্জাম ছাড়া সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মী ঘটনাস্থলে যাওয়ায় সিআইডির কর্মপদ্ধতি নিয়েই প্রশ্ন উঠেছে। এদিন মালদা গিয়ে সিআইডির এডিজি রামফল পওয়ার জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ-প্রশাসনের আধিকারিকদের নিয়ে বিস্ফোরণস্থলও ঘুরে দেখেন সিআইডি কর্তারা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিস্ফোরণে জখম বম্ব ডিসপোজাল স্কোয়াডের আরেক এএসআই মনিরুজ্জামান। বৈষ্ণবনগর বিস্ফোরণকাণ্ডে খোঁজখবর নিতে শুরু করেছে এনআইএ-ও। ঘটনাস্থল থেকে শতাধিক প্লাস্টিক বল বোমা উদ্ধার করা হয়েছে। চার কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্ত। আবার বোমাগুলিও ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন। স্বভাবতই, বর্ধমানের মতো এই ক্ষেত্রেও জঙ্গি-যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও, এখনও কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget