এক্সপ্লোর

Malda: বাইক চোর সন্দেহে গ্রেফতার ২, উদ্ধার ১১টি চোরাই মোটরসাইকেল

ধৃতরা পুরাতন মালদার বিভিন্ন জনবহুল এলাকা থেকে এই বাইকগুলি চুরি করত

করুণাময় সিংহ, পুরাতন মালদা: বাইক চোর সন্দেহে গ্রেফতার ২ যুবক। উদ্ধার ১১টি চোরাই মোটরবাইক। 

গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদার বালা সাহাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অভিযান চালায় মালদা থানার পুলিশ। সেখান থেকে চুরি যাওয়া  মোটরবাইক সমেত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে। 

ধৃতদের  জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আরও বাইকের তথ্য। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম ইমরান আলি এবং মোস্তাফিজুর রহমান।

এর মধ্যে ইমরানের আলির বাড়ি পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর এলাকার জলঙ্গা গ্রামে এবং অপর ধৃত যুবক বৈষ্ণব নগর থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। 

ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার গভীর রাত্রে নারায়ণপুরের জলঙ্গা গ্রামে হানা দিয়ে মালদা থানার পুলিশ একটি পরিত্যাক্ত বাড়ি থেকে চুরি হওয়া মোটরবাইকগুলি উদ্ধার করে।

মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান, ধৃতরা পুরাতন মালদার বিভিন্ন জনবহুল এলাকা থেকে এই বাইকগুলি চুরি করত এবং সেগুলি বিক্রি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো করা হয়েছিল।

কিন্তু তার আগেই পুলিশ সেগুলি উদ্ধার করে। তবে আরও কিছু চুরি যাওয়া বাইক উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ধৃত দুই যুবককে দশ দিনের পুলিশি হেফাজতের চাওয়া হয়েছে। দুই যুবককে মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি, কলকাতার নিউটাউনে একটি বাইক চুরি গ্যাংয়ের পর্দাফাঁস করে পুলিশ। অভিযোগ, চাকরির টোপ দিয়ে ডেকে এনে বাইক ছিনতাইয় করা হতো। 

তদন্তে নেমে নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এক অভিযুক্ত। ধৃত সুদীপ্ত সরকার হাতিয়াড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরির টোপ দেয় সুদীপ্ত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন বরানগরের এক যুবক। 

অভিযোগ, গত ১০ জুন চাকরি দেওয়ার নামে তাঁকে নিউটাউনে ডেকে পাঠিয়ে ভুল বুঝিয়ে বাইকের চাবি হাতিয়ে নেয় অভিযুক্ত। বাইকের খোঁজ না পেয়ে গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই চাকরিপ্রার্থী। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। 

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget