এক্সপ্লোর

Malda Zila Parishad:এবার মালদা জেলা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল

মালদা জেলা পরিষদের সদস্য সংখ্যা মোট ৩৭।  জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতার দাবি  করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি বলেছে, অনাস্থা ডাকলেই প্রমাণ হবে সংখ্যাগরিষ্ঠতা।

মালদা: মালদার জেলা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল। জেলাশাসককে লিখিত ভাবে আবেদন জানাবে তৃণমূল। বিধানসভা ভোটের আগে জেলা সভাধিপতি বিজেপিতে যোগদান করেছিলেন। গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন জেলা সভাধিপতি সহ ১৮ জন। ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে ফেরেন ৬ সদস্য। শাসক দলে নাম লেখান ২ বিজেপি সদস্যও।
মালদা জেলা পরিষদের সদস্য সংখ্যা মোট ৩৭।  জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতার দাবি  করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি বলেছে, অনাস্থা ডাকলেই প্রমাণ হবে সংখ্যাগরিষ্ঠতা।
বিধানসভা ভোটে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদাতেও ঘাসফুলের ব্যাপক চাষ হয়েছে।১২ টি আসনের মধ্যে ৮ টিই গিয়েছে তৃণমূলের ঝুলিতে।আর ভোটে এই সাফল্যের পরই, এবার জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু করে দিয়েছিল তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের মালদা জেলা কোঅর্ডিনেটর  হেমন্ত শর্মা বলেছিলেন, জেলা পরিষদের ২৬ জন সদস্য তৃণমূলেই আছেন, সভাধিপতির বিরুদ্ধে দ্রুত অনাস্থা ডাকা হবে, যাঁরা দলত্যাগ করেছেন তাঁদের জেলা পরিষদের সদস্যপদ খারিজের জন্য আবেদন করা হবে।
ভোটের আগে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।তাঁর সঙ্গে আরও ১৩ জন সদস্য যোগদান করেছেন বলে দাবি করে বিজেপি। সেইসঙ্গে গেরুয়া শিবির দাবি করেছিল, মালদা জেলা পরিষদও তারা দখল করেছে।তবে ভোট চলাকালীনই কয়েকজন ফিরে আসেন পুরনো দলে। শুধু তাই নয়, বিজেপি থেকেও জেলা পরিষদের কয়েকজন সদস্য যোগ দেন তৃণমূলে।
তৃণমূলে যোগ দেওয়া জেলা পরিষদের বিজেপি সদস্য সাগরিকা সরকার দাবি করেছিলেন, বাংলা ও মালদায় বিজেপির কিছু নেই, উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছি, মালদা জেলা পরিষদ তৃণমূলের ছিল, থাকবেও।

বিজেপি অবশ্য বলেছে, জেলা পরিষদে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অনাস্থা প্রস্তাব আনলেই প্রমাণ হবে সংখ্যাগরিষ্ঠতা।

উল্লেখ্য, ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসতে আর্জি জানিয়েছেন একাধিক নেতানেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন সরলা মুর্মুও। তাঁকে এবারের ভোটে হবিবপুর আসনে প্রার্থী করেছিল দল। কিন্তু তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটের পর তৃণমূলে ফেরার আর্জি জানিয়ে সরলা মুর্মু বলেছিলেন, রলা মুর্মু বলেছেন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করতে চান। এবং জেলা পরিষদে যে আস্থা ভোট রয়েছে, সেখানে তিনি তৃণমূলের হয়ে ভোট দিতে চান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget