এক্সপ্লোর

একশো দিনের কাজ নিয়ে মালদার পুখুরিয়ায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত ৭

১০০ দিনের কাজে শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দলীয় সদস্যদের একাংশ। গতকাল এনিয়ে তদন্তে যান প্রশাসনিক কর্তারা।

করুণাময় সিংহ, পুখুরিয়া (মালদা): ১০০ দিনের কাজ নিয়ে মালদার পুখুরিয়ায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ঘটনায় আহত ৭। ১০০ দিনের কাজে শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দলীয় সদস্যদের একাংশ। গতকাল এনিয়ে তদন্তে যান প্রশাসনিক কর্তারা। অভিযোগ, তাঁদের সামনেই প্রধানের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের বিবাদ বাধে। তা থেকে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ৭ জন। সকলেই হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এধরনের ঘটনায় দল পাশে দাঁড়াবে না বলে তারা জানিয়েছে।

দুর্নীতির অভিযোগ তুলে শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে সরব হন তৃণমূলের ৬ জন সদস্য। ১০০ দিনের কাজ নিয়ে রতুয়া ২ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ৬ জন। তার ভিত্তিতে তদন্তে যান ব্লক দফতরের কর্মীরা। সেই সময় পঞ্চায়েত প্রধান রোশনারা বিবির সঙ্গে তার বিরোধী গোষ্ঠী  মিজানুর রহমানের বচসা শুরু হয়। সেই বচসা থেকে তা পৌঁছয় সংঘর্ষে। ঘটনায় আহত হয়েছেন ৭ জন। ৫ জন মালদা জেলা হাসাপাতালে ভর্তি। বাকি ২ জন ভর্তি বেসরকারি নার্সিংহোমে। উভয় পক্ষই একের পর এক বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় ক্ষুব্ধ মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার কোনও দায় নেওয়া হবে না। আইন মেনে ব্যবস্থা নেবে প্রশাসন।

গতকালই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনাকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের পরেই কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দখল করে তৃণমূল। শাসকদলের সদস্যদের অভিযোগ, গত তিনবছরে উন্নয়নমূলক কাজ করেননি তৃণমূল প্রধান। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি অনাস্থা আনেন দলেরই সদস্যরা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামনে আসায় কটাক্ষ করে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয় তৃণমূল জেলা নেতৃত্ব।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget