এক্সপ্লোর

শোকজের পরও ফের কমিশনকে তোপ মমতার

রানাঘাট (নদিয়া): নির্বাচন কমিশনকে আক্রমণ অব্যাহত মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন শোকজ করার পরও  শুক্রবার নদিয়ার জনসভায় সরাসরি নাম না করে কমিশনকে নিশানা করেন  মমতা।   বিরোধীদের তোলা পক্ষপাতিত্বের অভিযোগের মুখে বীরভূমের পুলিশ সুপার এবং ওই জেলার তিন থানার ওসিকে সরিয়ে দিয়েছে কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর মধ্যে বোলপুর এবং ময়ূরেশ্বর থানার ওসিকে মাসখানেক আগে সরিয়ে দিয়েছিল কমিশন। কিন্তু তাঁদের জায়গায় যাঁরা দায়িত্ব নেন, তাঁদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় তাঁদেরও অপসারিত করেছে কমিশন। এ নিয়ে ফের কমিশনকে তোপ দেগে মমতা বলেন, যাকে বদলি করছো তারাও আমার পরিবারের। যাকে আনছো, তারাও আমার পরিবারের। বদলাতে বদলাতে তুমি চইলা যাও। কিচ্ছু হবে না।   চাপড়ার সভায় তিনি বলেন, পুলিশের পিছনে পুলিশকে লাগিয়ে দিচ্ছে। ক’দিন আগে লাভপুর, ময়ূরেশ্বর থানার ওসিকে বদল করেছিল। ফের বদলি করে দিল। আমি বুঝে পাই না, আইসি ওসি কি ভোট দেবে? ভোট দেবে তো সাধারণ মানুষ। আর কোথাও তো সরাচ্ছে না, শুধু এখানে পুলিশ কর্মীদের বদলি করে দিচ্ছে।   মুখ্যমন্ত্রীর এই আচরণের সমালোচনায় সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দাবি করেন, যে ভাবে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে থাকতেই তাকে আক্রমণ করছেন, চ্যালেঞ্জ করছেন তাতে চিঠি দিক না কমিশন!   দলনেত্রী যখন আক্রমণে প্রথম সারিতে, তখন বাকিরাই বা পিছিয়ে থাকেন কেন?  রাজারহাট-নিউটাউনের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত আবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করেন। বলেন, আমার মনে হয় সিআরপিএফ, এসএসবি দিয়ে আর হবে না। এরপর ওবামার সাথে যোগাযোগ করে মার্কিন পুলিশ আনতে বলুন। আমার বিরুদ্ধে জাইদিকে দাঁড় করিয়ে দিন। নাসিম জাইদি, বাকি সব কয়েদি! সব্যসাচীর এই মন্তব্যেরও তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।   নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার মমতাকে শোকজ করে কমিশন। কিন্তু তা সত্ত্বেও সেদিনই বীরভূমের সভা থেকে পাল্টা সুর চড়ান তৃণমূলনেত্রী। বলেন, আমাকে নির্বাচন কমিশনের শোকজ। ইঞ্চি ইঞ্চি বলেছি বলেছি। বেশ করেছি বলেছি। হাজার বার বলব!   সেই সভার সিডি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো দিল্লিতে পাঠিয়ে দিয়েছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বৃহস্পতিবার বীরভূমের সভা থেকে অনুব্রত মণ্ডল কী বলেছিলেন, তারও সিডি দিল্লিতে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।    

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget