এক্সপ্লোর

গেরুয়া পোশাক সবাইকে মানায় না, নাম না করে বিজেপি-আরএসএসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বীরভূম: ট্যাবলো-বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, একসঙ্গে সব শিল্পীকে আনায় সহ্য করতে পারেনি বলে আক্রমণ করা হচ্ছে। বৃহস্পতিবার, বীরভূমের কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয়টি তুলে ধরেন। জানান, বাংলা সর্বদা বাংলা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। সবাইকে নিয়ে চলাটাই ধর্ম। এপ্রসঙ্গেই, কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, এবছর, প্রজাতন্ত্র দিবসে আমাদের থিম ছিল একতা। একসঙ্গে সব শিল্পীকে এনেছিলাম। এটা ওরা গ্রহণ করতে পারল না। তাই এবারে দিল্লি আমাদের ট্যাবলোটা করতে দিল না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০০০ বাউল শিল্পী। বিভিন্ন জেলার ১০ জন করে বাউল শিল্পীকে সরকারের বিশেষ সম্মান জানানো হয়। সর্বধর্ম সমন্বয়ের সওয়াল করে মুখ্যমন্ত্রী নাম না করে খোঁচা দেন বিজেপি-আরএসএসকে। বলেন, গেরুয়া পোশাক সবাইকে মানায় না। যারা অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে বলব। তিনি যোগ করেন, বাউল সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। মনুষত্বের কথা বলে। জাতের নামে বজ্জাতি করে না। মমতা জানান, ১ লক্ষ ৯৪ হাজার শিল্পীর পাশে রয়েছে সরকার। লোক প্রচার প্রকল্পে ভাতা পান। তাঁরা সরকারের বিজ্ঞাপনেও কাজ করেন। তিনি মনে করেন, সমস্ত মেলাগুলোতে লোকশিল্পীদের থাকা বাধ্যতামূলক। এতে তাঁরা সবাই সুযোগ পাবেন। সাধারণ মানুষকে নিয়ে শিল্পীদের জোট বাঁধার আহ্বানও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শিল্পীরা আমাদের গর্ব, আমাদের অহঙ্কার। শিল্পীদের একটাই জাত, সেটা মানবিকতার। সংস্কৃতি যেখানে নেই, মানবিকতা সেখানে নেই। বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের পরম্পরা। এরপরই বাউল শিল্পীদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। উপহার দেওয়া হয় একতারা। সেই একতারা নিয়েই শিল্পীদের সঙ্গে সুর তোলেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

West Bengal News Live: ১০ মাসে ১৪বার লিখিত আপত্তি! SIR নিয়ে কমিশনারের মত উড়িয়ে একতরফা সিদ্ধান্ত জ্ঞানেশ কুমারের
১০ মাসে ১৪বার লিখিত আপত্তি! SIR নিয়ে কমিশনারের মত উড়িয়ে একতরফা সিদ্ধান্ত জ্ঞানেশ কুমারের
Gyanesh Kumar: জ্ঞানেশকে গ্রেফতারের দাবি,
জ্ঞানেশকে গ্রেফতারের দাবি, "আমরা আপনাদের ধরব, বাঁচতে পারবেন না", হুঁশিয়ারি রাহুল-প্রিয়ঙ্কার
Weather Update: আজ সেই দিন, সকাল সাড়ে ৮ টার পর থেকেই তৈরি হবে আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কমলা সতর্কতা জারি করল IMD
আজ সেই দিন, সকাল সাড়ে ৮ টার পর থেকেই তৈরি হবে আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কমলা সতর্কতা জারি করল IMD
Humayun Kabir: 'আমায় ভয় দেখিয়ে, পুলিশের আইন দেখিয়ে, দমানো যাবে না', দ্বিতীয়বার হাজিরার আগে বললেন হুমায়ুন কবীর
'আমায় ভয় দেখিয়ে, পুলিশের আইন দেখিয়ে, দমানো যাবে না', দ্বিতীয়বার হাজিরার আগে বললেন হুমায়ুন কবীর

ভিডিও

Samik Bhattacharya | কমিশনে কলহ বিতর্কের মাঝে Gyanesh Kumar-এর প্রশংসা শমীকের |
NCPI MPs | লোকসভার স্পিকারকে টাইমলাইন জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের
Internal Dissent within ECI : আগেই সরব হয়েছিলেন Rahul Gandhi, কমিশন-বিতর্কে বললেন প্রিয়ঙ্কা
Adhir Ranjan Chowdhury |
NCPI MPs | NCPI সাংসদদের পদ খারিজ নিয়ে শুনানি আরও ৪ সপ্তাহের জন্য মুলতুবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget