এক্সপ্লোর

Nandigram Poll Results: পিছোল নন্দীগ্রাম গণনা নিয়ে মমতার দাখিল করা ইলেকশন পিটিশনের শুনানি

আগামী বৃহস্পতিবার ওই শুনানি হওয়ার কথা

কলকাতা: নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন তার শুনানি পিছোল। আগামী বৃহস্পতিবার ওই শুনানি হওয়ার কথা। 

আদালত সূত্রে খবর, আজ বিচারপতি কৌশিক চন্দ বলেন, শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান,  আইনে যা বলা আছে তাঁরা সেই অনুযায়ী চলবেন। 

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে। এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়ের করেছেন ইলেকশন পিটিশন। গণনায় কারচুপির পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একাধিক অভিযোগে করেছেন তিনি। 

এর আগেই অবশ্য তৃণমূলের তরফে গণনায় কারচুপি হয়েছে বলে দাবি করা হয়েছিল। নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছিল তৃণমূল। 

চিঠিতে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ভোটগণনা চলাকালীন তা থামিয়ে দেওয়া হয়েছিল। এমনকী নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা জানানো হয়নি।  এই ফাঁকেই ইভিএমে কারচুপি করা হয়েছে। ভুয়ো ও বাতিল ভোটও বিজেপির হয়ে গোনা হয়েছে। ব্যালট বাক্স এবং ভোটগণনায় কারচুপি রয়েছে। পোস্টাল ব্যালটও ভুলভাবে গোনা হয়েছিল।

মমতার পিটিশন দাখিল প্রসঙ্গে টুইটার হ্যান্ডলে তৃণমূলনেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, আপনি কীভাবে দু’বার একটি নির্বাচনে হারবেন? প্রথমত, জনতার রায়ে আপনি হেরেছেন। তারপর সেই হার মেনে নিতে না পেরে জনতার রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজয়ের অপমান দ্বিতীয়বার সহ্য করতে দেখাটা খুব মজার হবে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজয়ের পর অন্য জায়গায় দাঁড়াবেন বলে ঠিক করে নিয়েছেন। কারণ, উনি জানেন, যা হয়েছে তা ঠিকই হয়েছে।

একুশের বিধানসভা নির্বাচনে এপিসেন্টার হয়ে উঠেছিল নন্দীগ্রাম কেন্দ্র। তার অন্যতম কারণ, একদা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্মুখ সমরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আর ফল ঘোষণার দিনও নন্দীগ্রাম নিয়ে উত্তেজনা কম ছিল না। ২ মে-র সন্ধে পেরিয়ে গিয়েছে তখন। একের পর এক কেন্দ্রের ফলাফল সামনে আসতে শুরু করেছে।  কিন্তু, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন না হেরেছেন, তা নিয়ে তখনও ধোঁয়াশা ছিল অব্যাহত।

এমন সময়ে সংবাদসংস্থা এএনআই জানিয়ে দেয়, শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১২০০ ভোটের ব্যবধানে। কিন্তু, তার প্রায় ঘণ্টাখানেক পর, হেরে গিয়েছেন তৃণমূলনেত্রী, ১৭৩৬ ভোটের ব্যবধানে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget