এক্সপ্লোর

‘আগে রাজ্য বাঁচুক, তারপর বাংলাদেশকে জল দেওয়ার ভাবনা’, তিস্তা নিয়ে ফের অনড় মুখ্যমন্ত্রী

কোচবিহার: আগে রাজ্য বাঁচুক। তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা। ফের একবার নিজের অবস্থানে অনড় থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। তিস্তার জল দেওয়া যে কার্যত অসম্ভব, কোচবিহারে প্রশাসনিক সভা করতে এসে এদিন তা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি। কিন্তু তিস্তায় তো জলই নেই। উত্তরবঙ্গেই চাষের কাজ হয়না। আমরাই তো জল পাই না, কী করে দেব? চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালেই তিস্তা নিয়ে তাঁর আপত্তির কথা জানান মমতা। তিস্তার বদলে দিয়েছিলেন তোর্সা-সহ উত্তরবঙ্গের বাকি নদিগুলি থেকে জল দেওয়ার প্রস্তাব। বলেছিলেন, একটা বিকল্প প্রস্তাব সবাইকে ভেবে দেখতে বলেছি। তোর্সা, মানসাই, ধানসাই, ধলরা এই ছোট ছোট নদী বাংলাদেশের সঙ্গে মেশে। আমরা চাই বাংলাদেশ জল পাক। তিনি যে নিজের সেই অবস্থানেই অনড়, তা এদিন ফের বুঝিয়ে দিলেন মমতা। বললেন, আমি তো আগেই বলে দিয়েছি। কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের কর্তারা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলার ব্যবসায়ীদের প্রতিনিধি ও ছোট-বড় শিল্পপতি, বেসরকারি নার্সিংহোমের মালিকরা। মঙ্গলবার কোচবিহারের চকচকা শিল্প কেন্দ্রে সরকারি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর রাসমেলা ময়দানে কামতাপুরি পিপলস পার্টির এক জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। মঙ্গলবারই আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেবেন মমতা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget