এক্সপ্লোর

Mamata Banerjee Swearing In: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়

কলকাতা: তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে শপথবাক্য় পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এদিন মুখ্যমন্ত্রীপদে শপথ নিতে সকালে কালীঘাটে নিজের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক সময়ে তিনি পৌঁছে যান রাজভবনে। 

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। সবপক্ষকে প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এ-ও মনে করিয়ে দেন, হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  বলেন, বাংলা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। 

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়ম্বর ও সংক্ষিপ্ত রাখা হয়েছিল। এদিন একাই শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব। 

আমন্ত্রিতদের তালিকাও যথেষ্ট সংক্ষিপ্ত। বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল  রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে।

আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং বিধানসভার সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। 

আমন্ত্রণ করা হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি পরিষদীয় দলের প্রাক্তন নেতা মনোজ টিগ্গাকে।

তবে, মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না বলে এদিনই জানিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভোটের পর আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। সেই কারণেই শপথ অনুষ্ঠানে যাব না। যোগ দেননি বিমান বসুও। 

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে। 

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পরে রাজভবনে একটি চা-চক্রের আয়োজন করা হয়। তা সেরে সকাল সাড়ে এগারোটা নাগাদ নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। 

তৃণমূল সূত্রে খবর, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ২১ জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজয় উত্‍সব পালন করা হবে। সেখানে দেশের বিজেপি বিরোধী সব দলের নেতৃত্বকে আমন্ত্রণ করার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget