এক্সপ্লোর

খাজনা না নেওয়ার সিদ্ধান্তের পর মমতার দাবি, কেন্দ্র কৃষকদের ঋণ মকুব করুক

কলকাতা: একদিকে ভোটের পর প্রতিশ্রুতি মতো কৃষকদের ঋণ মকুব করল উত্তরপ্রদেশের যোগী সরকার। আরেকদিকে, পঞ্চায়েত ভোটের আগে খাজনা মকুবের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে তাঁর দাবি, কৃষকদের ঋণ মকুব করা হোক। সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। এই প্রেক্ষাপটে সোমবারই জমির উর্ধ্বসীমা আইনের আওতার বাইরে থাকা কৃষকদের খাজনা মকুবের কথা ঘোষণা করেছিলেন মমতা। এদিন আদিত্যনাথ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে মোট ৩৬ হাজার ৩৫৯ কোটি টাকার ঋণ মকুবের। এর মধ্যে ছোট ও প্রান্তিক কৃষকদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব। সোমবার খড়গপুরের পর মঙ্গলবার ঝাড়গ্রামের সভা থেকেও কৃষকদের খাজনা মকুবের সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কৃষিজমি, ল্যান্ড সিলিংয়ের বাইরে যারা আছে, তাদের খাজনা নেবে না সরকার। সোমবারের মতো মঙ্গলবারও মোদী সরকারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, সেন্ট্রালকে বলব কৃষকদের ঋণটা মুকুব করে দিন। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগে বিজেপির প্রধান প্রতিশ্রুতি ছিল কৃষিঋণ মকুবের। একাধিক নির্বাচনী প্রচারে সেকথা ফলাও করে প্রচারও করেছিলেন মোদী-সহ দলের শীর্ষ নেতারা। ভোটে জেতার পর আদিত্যনাথের সরকার সেই প্রতিশ্রুতি পালন করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে কি মোদী সরকারও দেশজুড়ে কৃষকদের ঋণ মকুবের পথে হাঁটবে? ২০০৮ সালে কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন মনমোহন সরকার। ২০০৯ সালে ভোটে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল কংগ্রেস। মোদী সরকারও কি ২০১৯-এর লোকসভা ভোটের আগে সেই পথে হাঁটতে পারে? মমতার মাস্টারস্ট্রোকের পাল্টা কি দিতে পারে নয়াদিল্লি? প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget