এক্সপ্লোর

ভোটে 'প্রশংসিত' ৪ কমিশনারকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি রাজ্যের

কলকাতা: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে যে সব পুলিশকর্তার কাজ প্রশংসিত হয়েছিল, তাদের পাঠাল হল কম গুরুত্বপূর্ণ পদে! আর পক্ষপাতিত্বের জন্য যাদের নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল, তাদের দেওয়া হল বাড়তি দায়িত্ব! বিধাননগরে সুষ্ঠু ভোট করানোর জন্য পুলিশ কমিশনার জাভেদ শামিমের প্রশংসা করেছিল খোদ নির্বাচন কমিশন। এ হেন শামিমকেই আর্থিক অপরাধ দমন শাখার অধিকর্তা করে পাঠানো হয়েছে। বিধাননগরের নতুন সিপি করা হয়েছে আইজি (পশ্চিমাঞ্চল) জ্ঞানবন্ত সিংহকে। রিজওয়ানুরকাণ্ডে তৎকালীন বিরোধী দল তৃণমূল যে সব পুলিশকর্তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, জ্ঞানবন্ত সিংহ তাঁদের মধ্যে অন্যতম। কমিশনার বদল হয়েছে ব্যারাকপুরেও। নির্বাচনে ভাল কাজ করা নীরজ কুমার সিংহকে পাঠানো হয়েছে ইনটেলিজেন্স ব্রাঞ্চের (সীমান্ত) আইজি পদে। তাঁর জায়গায় এসেছেন তন্ময় রায়চৌধুরী। তিনি উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ছিলেন। যদিও অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর ২৪ পরগনার নতুন এসপি ভাস্কর মুখোপাধ্যায়ের কাজেও তদারকি করবেন তন্ময় রায়চৌধুরী। ভোটের আগে তাঁকে সরিয়ে দিয়েছিল কমিশন। আসানসোলের ভোটের সময় সুনাম কুড়িয়েছিলেন পুলিশ কমিশনার সিদ্ধিনাথ গুপ্ত। কিন্তু তাঁকে সরিয়ে ওই পদে আনা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক লক্ষ্মী নারায়ণ মিনাকে। সিদ্ধিনাথ গুপ্তকে আইজি অর্গানাইজেশন করা হয়েছে। বদলির একই ছবি শিলিগুড়িতেও। ভাল ভোট করিয়ে প্রশংসিত হওয়া মনোজ বর্মাকে কমিশনার পদ থেকে সরিয়ে, ডিআইজি ট্রাফিক করা হয়েছে। শিলিগুড়ির নতুন সিপি হয়েছেন চেলিং সিমিক লেপচা। ভোট মিটতেই অপসারিত ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার। এবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পুলিশ জেলার দায়িত্ব। এ ছাড়াও আইপিএস-স্তরে আরও কয়েকটি রদবদল হয়েছে। আইজি পশ্চিমাঞ্চলের কাজও দেখভাল করবেন, আইজি দক্ষিণবঙ্গ অজয় মুকুন্দ রানাডে। একইভাবে হুগলির পুলিশ সুপারের কাজে তদারকি করবেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সুব্রতকুমার মৈত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget