এক্সপ্লোর

‘পুলিশকে কাকু, জেঠু, দাদু বলা বন্ধ করুন’ কর্মী সম্মেলনে বার্তা মানস ভুঁইয়ার, বিজেপির কটাক্ষ, পুলিশ নিরপেক্ষ হতেই ঘাবড়ে গিয়েছে তৃণমূল নেতারা

পুলিশ বুঝে গেছে, ২০২১ নির্বাচনে তৃণমূল বিদায় নিচ্ছে। তাই নিরপেক্ষ কাজ করতে শুরু করেছে। তাতেই তৃণমূল নেতারা ঘাবড়ে গেছে। তাই আজ মানস ভুঁইয়া কর্মীদের বলছে নেতাদেরকে ফোন করতে। কটাক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি-র সহ সভাপতি গৌতম ভট্টাচার্যের

খড়গপুর: ‘আমি হাতজোড় করে আপনাদের বলছি, থানায় কম যাবেন। ওসিকে কম ফোন করবেন।' পুলিশের ওপর দলের নিচুতলার নেতা কর্মীদের প্রভাব খাটানোর অভিযোগের প্রেক্ষিতে কর্মী সম্মেলনে বার্তা দিলেন মানস ভুঁইয়া। তৃণমূল কংগ্রেস সাংসদের যে মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের খোঁচা, ক্ষমতাচ্যুত হওয়ার দুশ্চিন্তা থেকে এমন মন্তব্য। দলের কাজে পুলিশকে ব্যবহার করছে শাসকদল। বিরোধী নেতারা প্রায়ই তোলেন এই অভিযোগ। শনিবার সেই অভিযোগের সারবত্ত্বা কার্যত স্বীকার করে নিচু তলার নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া। খড়গপুর দু’নম্বর ব্লকের বসন্তপুরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতরাজ কর্মী সম্মেলনে বক্তব্য রাখছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। যেখানে মানস ভুইঁয়া বলেন, ‘আমরা যদি ভাবি, পুলিশ কাকু আছে আমার আর কি চিন্তা। কে বলে কাকু। কে বলে জেঠু। কেউ বলে দাদু। অজিত বাবুকে এর ঔষধ দিতে বলছি। এই কাকু, জেঠু, দাদু বলা বন্ধ করুন। আমি অধিকাংশ সভায় দেখছি। এই ওসি কাজ করছে না। এই এসপি অন্যদিকে তাকিয়ে থাকে। সংগঠন যদি মজবুত থাকে। তবে সব এসপি কথা শুনবে। সব ওসি, সব সিআই, সব এসডিপিও কথা শুনবে।’ যথারীতি এই ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি-র  সহ সভাপতি গৌতম ভট্টাচার্য বলেছেন, ‘পুলিশমন্ত্রী এতদিন দল চালিয়েছেন পুলিশ দিয়ে। দলের কর্মীদের বিশ্বাস করতেন না। পুলিশ বুঝে গেছে, ২০২১ নির্বাচনে তৃণমূল বিদায় নিচ্ছে। তাই নিরপেক্ষ কাজ করতে শুরু করেছে। তাতেই তৃণমূল নেতারা ঘাবড়ে গেছে। তাই আজ মানস ভুঁইয়া কর্মীদের বলছে নেতাদেরকে ফোন করতে। উনি দুশ্চিন্তায় আছেন তাই এই ধরনের কথা বলছেন।’ শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজধানীতে দেখা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত রিপোর্ট দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যেখানে তিনি ফের রাজ্যের পুলিশ ও প্রশাসনের এক অংশের রাজ্য সরকারের হয়ে কাজ করার অভিযোগ ফের একবার তোলেন। এর মাঝেই মানস ভুঁইয়ার সতর্কবার্তায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলে দলের নিচুতলায় কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget