এক্সপ্লোর

Manish Shukla Murder: সন্দেহভাজন হিসেবে ২ তৃণমূল নেতার নাম, মণীশ শুক্ল হত্যাকাণ্ডে চার্জশিট পেশ সিআইডির

মণীশ-হত্যাকাণ্ডের ৮৭ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিআইডি। হত্যাকাণ্ডে ১০ অভিযুক্তের নামে সিআইডির চার্জশিট। চার্জশিটে আরও ১২ সন্দেহভাজনের নাম।

উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করল সিআইডি। চার্জশিটে সন্দেহভাজন হিসেবে ২ তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী, উত্তম দাসের নাম রয়েছে।

প্রসঙ্গত, ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান হলেন উত্তম দাস। টিটাগড় পুরসভার বিদায়ী চেয়ারম্যান হলেন প্রশান্ত চৌধুরী। তদন্তের পরে ১২জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে।

মণীশ-হত্যাকাণ্ডের ৮৭ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিআইডি। হত্যাকাণ্ডে ১০ অভিযুক্তের নামে সিআইডির চার্জশিট। চার্জশিটে আরও ১২ সন্দেহভাজনের নাম।

চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি ২ তৃণমূল নেতার।

গত ৪ অক্টোবর, ভরসন্ধেয় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন বিজেপির দাপুটে নেতা তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ মণীশ শুক্লা। বিটি রোডের মতো ব্যস্ত রাস্তার ওপরেই তাঁকে একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা।

এর আগে গত ১২ তারিখ সিআইডি সূত্রে দাবি করা হয়, এলাকা দখল ঘিরে রেষারেষি ও তোলাবাজি নিয়ে ঝামেলার জেরেই খুন হতে হয় বিজেপির স্ট্রংম্যানকে।

সিআইডি সূত্রে দাবি করা হয়, মণীশ হত্যাকাণ্ডে অন্যতম ষড়যন্ত্রী নাসির আলি মণ্ডলকে জেরা করে চাঞ্চল্যকর এই তথ্য হাতে এসেছে। খুনের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল নাসির। পরে, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দাদের সূত্রে খবর, ধৃত নাসির দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা। সিআইডি সূত্রে খবর, ম্যারাথন জেরায় নাসির আলি জানিয়েছে, এলাকা দখল ও তোলাবাজি নিয়ে মণীশ শুক্লার শাগরেদদের সঙ্গে ঝামেলা হয় তাঁর। সেই রাগ থেকেই পথের কাঁটা মণীশকে সরাতে বাংলাদেশে বসে খুনের ছক কষে সে। জেলেই বন্ধুত্ব হয় সুবোধ সিংয়ের সঙ্গে। তার সঙ্গেই আলোচনা করে পরিকল্পনা সাজায় নাসির আলি। বিজেপি নেতাকে প্রাণে মারতে বিহার থেকে ৭ জন শার্প শ্যুটার নিয়োগ করে সুবোধ।

৮ অক্টোবর ঘটনার তদন্তে নেমে ব্যারাকপুরের ঘাটালের বাসিন্দা সুবোধ সিং ওরফে সুবোধ যাদবকে গ্রেফতার করে সিআইডি। অক্টোবরের শেষের দিকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় ৩ শার্পশ্যুটারকে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget