এক্সপ্লোর

ত্রিকোণ প্রেমের জেরে কিশোরকে খুনের অভিযোগ, ধৃত বন্ধু

হাওড়া: সাঁকরাইলে ত্রিকোণ প্রেমের জেরে কিশোরকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় অপরাধ কবুল ধৃতের, দাবি তদন্তকারীদের। খুনের মামলা রুজু। গঙ্গায় ভাসিয়ে দেওয়ায় এখনও উদ্ধার হয়নি দেহ। আবেশ দাশগুপ্তর মৃত্যু নিয়ে ধোঁয়াশার মাঝেই এবার হাওড়ার সাঁকরাইলে এক কিশোরকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। নেপথ্যে ত্রিকোণ প্রেম। দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এনামুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। তারপর আর এনামুলের খোঁজ মেলেনি। যে বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল, সেই কিশোরের নামে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করে এনামুলের পরিবার। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে ওই কিশোর। তদন্তকারীদের দাবি, ওই কিশোরের স্বীকারোক্তি, প্রথমে এনামুলকে নলপুরে গঙ্গার ধারে নিয়ে গিয়ে মদ খাইয়ে বেহুঁশ করে সে। তারপর মাথায় বোতল দিয়ে মেরে এনামুলকে খুন করে, গঙ্গায় দেহ ফেলে দেয়। এনামুলের বন্ধু ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, কেন এভাবে খুন করা হল এনামুলকে? তদন্তকারীদের দাবি, এলাকারই এক কিশোরীকে ভালবাসত এনামুল। কয়েকদিন আগে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় এনামুলের ওই বন্ধু। মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় এনামুলের উপর আক্রোশ তৈরি হয় বন্ধুর। হাওড়ার পুলিশ সুপার সুকেশ জৈনের বক্তব্য, ত্রিকোণ প্রেমের জেরেই খুন করা হয়েছে কিশোরকে এবং প্রমাণ লোপাটের জন্য দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। খুন, প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। যদিও এখনও গঙ্গা থেকে এনামুলের দেহ উদ্ধার করা যায়নি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget