এক্সপ্লোর

KD Singh Arrested: বেআইনি আর্থিক লেনদেন মামলায় কে ডি সিংহকে গ্রেফতার করল ইডি

১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে কেডি সিংহ...

কলকাতা: বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার কে ডি সিংহ। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভার সাংসদকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডি-র দাবি, অ্যালকেমিস্টের নামে কোটি কোটি টাকা বাজার থেকে তুলে বিদেশে পাচার করে দেওয়া হয়। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ও আজ ইডি-র সদর দফতরে ডাকা হয় তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিংহকে।ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা না করায়, শেষপর্যন্ত তাঁকে হেফাজতে নেয় ইডি।

এদিন দিল্লিতে অ্যালকেমিস্টের কর্ণধারকে গ্রেফতার করেন ইডি-র সদর দফতরের আধিকারিকরা। বেআইনী আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। আজই আদালতে তোলা হলে তাঁকে ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়ে দেন বিচারক।

ইডি সূত্রে খবর, ‘কেডি সিংহের দিল্লির বাড়ি থেকে ১০ হাজার ডলার করা হয়েছে। এছাড়া, হিসেব বহির্ভূত ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের।

এপ্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের প্রায় ১০ লক্ষ পরিবার প্রতারিত হয়েছে অ্যালকেমিস্টের দ্বারা। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের হাতে সর্বস্ব খুইয়েছেন বহু প্রান্তিক ও গরিব মানুষ। আমার মতে, শুধু গ্রেফতারি নয়, কেডি সিংহের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আবার নিশানা করেন বিজেপি নেতা মুকুল রায়কে। বলেন, সারদা কর্ণধার সুদীপ্ত সেন তাঁর চিঠিতে পরিষ্কার জানিয়েছেন, অ্যালকেমিস্টের মুখ ছিলেন মুকুল। কুণালের দাবি, দলকে ভুল বুঝিয়ে তৃণমূলে কেডি সিংহকে এনেছিলেন মুকুলই। এই কারণে, তিনি মুকুলের অবিলম্বে গ্রেফতারির দাবি তোলেন।

কুণালের আরও দাবি, এসব কিছু থেকে বাঁচতেই বিজেপির পায়ে গিয়ে পড়ে রয়েছেন মুকুল। তিনি যোগ করেন, কেডি যদি বেআইনি কাজ করে থাকেন, তাহলে তা তিনি বুঝবেন। কিন্তু, যদি না করে থাকেন, তাহলে তার প্রতিবাদ জানানো হবে।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, কেডি সিংহের সঙ্গে দলের দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই। বলেন, তিনি তো এখন তৃণমূলের সাংসদ নন, দলের সঙ্গে কোনও সম্পর্কও নেই। ফলে, এই নিয়ে এখন মন্তব্য করা অবান্তর।

যদিও, সৌগতর এই যুক্তি মানতে নারাজ বিজেপি। দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, কেডি যখন দুর্নীতি করছেন, যখন অ্যালকেমিস্ট প্রতারণা করছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্বাগত জানান ও রাজ্যসভার সাংসদ করেন। ফলে, তৃণমূল বলতে পারে না, যে তিনি এখন দলের কেউ নন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
Sona Pappu News: ৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
৩৭৭৬৭৪০০০ টাকা আত্মসাৎ! সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দিল ইডি
Rajib Banerjee: DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”

ভিডিও

Suvendu Adhikari:
Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget