এক্সপ্লোর

Mukul PAC Nomination:বিধানসভায় পিএসি সদস্য হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন মুকুল

এরমধ্যে সরকার পক্ষের থাকেন ১৩ জন ও বিরোধী পক্ষের ৭ জন। এখন সরকার বা বিরোধী দল বিজেপির তালিকা ছাড়াও মুকুল আজ তিনটেয় পিএসসি সদস্য হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন বলে খবর সূত্রের। বেলা ৩টের মধ্যে মুকুলের নামও জমা পড়তে চলেছ বলে সূত্রের খবরে জানা গিয়েছে।  জানা গেছে, বিধানসভার সচিবের কাছে জমা পড়েছে আলাদা একটি নাম। 


কলকাতা: বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) সদস্য হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন মুকুল রায়। এমনই খবর সূত্রের। এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, প্রত্যেকবারই বিধানসভার পিএসি-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে আগ্রহ থাকে রাজনৈতিক মহলে। চেয়ারম্যান স্থির করার আগে কমিটির সদস্য কারা হবেন, তা ঠিক হয়। এবার সরকার ও বিজেপির তরফে জমা দেওয়া হয়েছে তালিকা। 
কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। কিন্তু খাতায় কলমে তিনি এখনও বিজেপিরই বিধায়ক। কৃষ্ণনগর উত্তর আসন থেকে এবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বিজেপি পিএসি-র সদস্য হিসেবে যাঁদের নাম জমা দিয়েছে, সেই তালিকায় মুকুলের নাম নেই। সরকারও যে তালিকা দিয়েছে, সেখানেও মুকুলের নাম নেই। কারণ, তিনি এখনও খাতায় কলমে বিজেপি বিধায়ক। 
পিএসি-র মোট সদস্য সংখ্যা ২০ জন। এরমধ্যে সরকার পক্ষের থাকেন ১৩ জন ও বিরোধী পক্ষের ৭ জন। এখন সরকার বা বিরোধী দল বিজেপির তালিকা ছাড়াও মুকুল আজ তিনটেয় পিএসসি সদস্য হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন বলে খবর সূত্রের। বেলা ৩টের মধ্যে মুকুলের নামও জমা পড়তে চলেছ বলে সূত্রের খবরে জানা গিয়েছে।  জানা গেছে, বিধানসভার সচিবের কাছে জমা পড়েছে আলাদা একটি নাম। 
পিএসি-র সদস্য হিসেবে যদি ২০ জনের মনোনয়ন জমা পড়ে, তাহলে তাঁরাই সদস্য হিসেবে নির্বাচিত হন।কিন্তু যদি এর বেশি জনের নাম থাকে, তাহলে ভোটাভুটি হবে। ভোটাভুটিতে সদস্য নির্বাচিত হবেন।
পিএসি-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ। বিধানসভার সচিবের কাছে জমা পড়ার পর তাঁর কাছে সেগুলি যাবে।
মুকুলের বিরুদ্ধে ইতিমধ্যেই দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছি বিজেপি। সেজন্য মুকুলের মনোনয়ন পত্রে প্রস্তাবক হিসেবে কোনও তৃণমূল বিধায়কের নাম থাকলে বিজেপির অভিযোগ আরও জোরাল হত। সূত্রের খবর, মুকুলের মনোনয়নে শাসক দলের বাইরে দুই বিধায়কের সই থাকছে। তাঁদের মধ্যে একজন কালিম্পংয়ের বিনয়-পন্থী বিধায়ক। সূত্রের খবর, অন্যজন, বিজেপির এক বিধায়ক। ফলে সব মিলিয়ে পিএসি গঠন  নিয়েও শাসক ও বিরোধী দলের মধ্যে টক্কর দেখা দিতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget