এক্সপ্লোর

পুলিশ পরিচয় দিয়ে রাতে বাড়িতে ঢুকে খুনে অভিযুক্তকে কুপিয়ে হত্যা

উত্তর ২৪ পরগনা: খুনের ঘটনায় অভিযুক্তকে কুপিয়ে খুন!পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে খুন করল চার দুষ্কৃতী। ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাবাড়ায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হাবড়ার গোজের মাঠ এলাকার বাসিন্দা ভবেন বৈরাগীর বাড়িতে হানা দেয় তিলক বিশ্বাস, কালীরাম বিশ্বাস, সাধন সরকার ও শঙ্কর বিশ্বাস নামে চার ব্যক্তি। পুলিশ পরিচয় দিয়ে দরজায় টোকা দিলে দরজা খোলেন ভবেনের স্ত্রী কল্যাণী। অভিযোগ, দরজা খুলতেই মহিলাকে ভোজালির কোপ মারে দুষ্কৃতীরা। ভবেনকেও কোপাতে গেলে রক্তাক্ত অবস্থাতেই বাধা দেন স্ত্রী। ফের কোপ পড়ে কল্যাণীর ওপর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভবেনকে গুলি করে দুষ্কৃতীরা। কোনওমতে পালিয়ে বাঁচে দম্পতির দুই ছেলে। কিন্তু কী কারণে এই হামলা? পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে এলাকায় অপহরণ করে খুন করা হয় নৃপেন চৌধুরী নামে ১৩ বছরের এক কিশোরকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় ভবেন বৈরাগী ও তার স্ত্রীকে। তিন মাস জেল খাটার পর ছাড়া পায় তারা। ওই ঘটনা নিয়ে প্রতিবেশী সাধন সরকারের সঙ্গে বিবাদ শুরু হয় ওই দম্পতির। পুলিশ জানতে পেরেছে, সাধন সরকারের মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল দম্পতির এক ছেলের। সাধনের অভিযোগ, সম্পর্ক মেনে না নেওয়ায় গোপনে তার বাড়িতে অস্ত্র রেখে দিয়ে পুলিশি হয়রানির মুখে ফেলে ভবেনের ছেলে। পুলিশের অনুমান, পুরনো সেইসব বিবাদের জেরেই এই খুন।   গুরুতর জখম অবস্থায় ভবেন বৈরাগীকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কালীরাম ও তিলক বিশ্বাসকে। উদ্ধার হয়েছে রক্তমাখা ভোজালি।  

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget