এক্সপ্লোর

ক্লাসরুমেই দেওয়াল চাপা পড়ে মৃত পড়ুয়া, তুলকালাম মুর্শিদাবাদের স্কুলে

মুর্শিদাবাদ: স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হল ছোট্ট হায়দরের। ক্লাসরুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ল এই স্কুল পড়ুয়া! মুর্শিদাবাদের লালবাগের এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলেই পড়ত লালবাগের বছর এগারোর হায়দর রেজা। মঙ্গলবার সে যখন ক্লাস করছিল, তখন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্লাসরুমের একটি দেওয়াল। থেঁতলে যায় হায়দরের মাথা! এক অভিভাবকের দাবি, টিফিনের আগে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম একজন ছাত্রকে নিয়ে যাচ্ছে। গিয়ে দেখি ক্লাসের একটি দেওয়াল ভেঙে গিয়েছে, রক্ত ছড়িয়ে আছে। লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে খুদে এই স্কুল পড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়। মৃত স্কুলছাত্রর আত্মীয় বিশাল হোসেন বলেন, স্কুল থেকে দুপুরে ফোন করা হয়, হাসপাতালে যেতে বলে। গিয়ে দেখি মৃত্যু। স্কুলের গাফিলতি, এবং ঠিকাদারের গাফিলতি। দোষীদের শাস্তি চাই। ছাত্রের এভাবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। বেসরকারি এই স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় মৃতের পরিজন ও স্থানীয়দের একাংশ। গাফিলতির অভিযোগ এনে থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার।যদিও ঘটনার পর স্কুলে তালা মেরে, বেপাত্তা হয়ে গিয়েছেন আধিকারিকরা। কিন্তু কেন ভেঙে পড়ল ক্লাসরুমের এই নতুন পাকা দেওয়াল? স্থানীয় সূত্রে খবর, একটি হল ঘরকে আলাদা করার জন্য, মেঝের ওপরই তড়িঘড়ি দেওয়াল তুলে দেওয়া হয়। দেওয়ালের নিচের অংশ মজবুত ছিল না। তার ফলেই দুর্ঘটনা! যার জেরে এক পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। গত ষোলোই অগাস্ট স্কুলের জানলার গ্রিল ও দেওয়ালের চাঙর ভেঙে জখম হয়েছিল কলকাতার হিন্দু স্কুলের ৩ স্কুল পড়ুয়া। প্রশ্ন উঠছে, আর কবে হুঁশ ফিরবে স্কুলগুলির? কবে বন্ধ হবে পড়ুয়াদের জীবন নিয়ে খেলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget