এক্সপ্লোর

স্বাস্থ্য দফতরের তালিকার বাইরে থাকা সব শিবিরই বেআইনি, ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে বাড়তি সতর্কতা রাজ্যে

হাসপাতালের বাইরে, বিভিন্ন সংস্থা আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ড থেকে শিক্ষা। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনে এবার থেকে বাড়তি সতর্কতা। রোজ কোথায় টিকাকরণ হচ্ছে, তার তালিকা প্রকাশিত হবে ওয়েবসাইটে। তালিকার বাইরে থাকা সব ক্যাম্প বেআইনি, জানাল স্বাস্থ্য দফতর।

কলকাতার বুকে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের পর্দাফাঁস হতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ভুয়ো IAS দেবাঞ্জন দেব ধরা পড়তেই, খুলে গেছে প্যান্ডোরার বাক্স। এর থেকে শিক্ষা নিয়েই বাড়তি সতর্ক রাজ্য সরকার। হাসপাতালের বাইরে, বিভিন্ন সংস্থা আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে তারই তালিকা থাকবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। 

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, সরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের পাশাপাশি, বেসরকারি উদ্যোগে আয়োজিত ক্যাম্প, পুরসভা ও পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত ভ্যাকসিনেশন শিবিরের তথ্য থাকবে। ফলে সহজেই প্রতিদিনের মোট ভ্যাকসিনেশন ক্যাম্পের হিসেব মিলবে। শহর থেকে জেলা। রোজ কোথায় কত টিকাকরণ হচ্ছে তার বিস্তারিত তালিকা থাকবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। এ বিষয়ে বিশদে জানতে প্রথমে গুগলে গিয়ে 

  • www.wbhealth.gov.in-লিখে সার্চ করতে হবে। 
  • পোর্টালে ঢুকে Cowin Vaccination related Guide-এ ক্লিক করার পর
  • List of Covid Vaccination Session Sites-এ যেতে হবে।

আর এখানেই হাতের মুঠোয় চলে আসবে বিস্তারিত তথ্য। কোন জেলার কোথায় কী ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কারা উদ্যোক্তা, সবই মিলবে নিমেষে। 

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, তালিকার বাইরে থাকা আর সব ক্যাম্পই বেআইনি। ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে সোমবারই বেসরকারি হাসপাতাল, বণিক সভা, বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছিল স্বাস্থ্য-সহ রাজ্য সরকারের একাধিক দফতর। সেই বৈঠকে সরকারি বা বেসরকারি হাসপাতাল ছাড়া, অন্য কেউ ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করতে চাইলে, কী কী, নিয়ম মেনে চলতে হবে, সেই সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
Abhishek Banerjee : বিদেশ থেকে নিজের চোখের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বিদেশ থেকে নিজের চোখের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
CPM News : দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital : এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল | ABP Ananda Live
Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget