এক্সপ্লোর

Nadda At Jhargram : হুটার বাজিয়ে ছুটল অ্যাম্বুল্যান্স, এল বিজেপির রথ সাজানোর ফুল!

অ্যাম্বুল্যান্সে করে আনা হল রথ সাজানোর ফুল। ঝাড়গ্রামে বিতর্কের মুখে বিজেপি। সভাস্থলে রাখার জন্যই অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

অমিতাভ রথ,  ঝাড়গ্রাম:  রাস্তা দিয়ে ছুটছে অ্যাম্বুল্যান্স! জ্যামে পড়তেই বাজল হুটার!  অ্যাম্বুল্যান্সে রোগী আছে ভেবে, অনেকেই রাস্তা ছেড়ে দিলেন। কিন্তু এ কী!!
অ্যাম্বুল্যান্সের স্ট্রেচার রোগী নেই, ডাঁই করে রাখা আছে ফুল!!!

স্ট্রেচারে একটা বড় প্লাস্টিকে রয়েছে ছেঁড়া ফুল! আর রোগীর আত্মীয়দের বসার জন্য যে আসন, সেখানে প্লাস্টিকে মধ্যে রয়েছে ফুলের মালা। মঙ্গলবার এই ছবি ধরা পড়ে ঝাড়গ্রামের লালগড় বাজারে।
আর অ্যাম্বুল্যান্সে বসে থাকা বিজেপি নেতা নিজেই জানালেন, এই ফুল নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির রথ সাজাতে!! যে রথযাত্রা সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

কিন্তু অ্যাম্বুল্যান্সে করে রথের জন্য ফুল কেন নিয়ে যাওয়া হচ্ছে? সাফাই দিলেন বিজেপি নেতা। বিজেপি নেতা মুরারীমোহন জানালেন, 'সভার জন্যই অ্যাম্বুল্যান্স নিয়ে যাচ্ছিলাম, মাঝপথে ফুল পেয়েছি, কিনে নিয়েছি।'

এদিনই ঝাড়গ্রাম থেকে বিজেপির ফুলে সজ্জিত পরিবর্তন যাত্রার রথের সূচনা করেন জে পি নাড্ডা। আর তার আগে অ্যাম্বুল্যান্সে ফুল দেখে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। রাজনৈতিক সংঘর্ষের পর অ্যাম্বুল্যান্সে করে দেহ পাচার! অ্যাম্বুল্যান্সে করে অস্ত্র পাচার। এমনকি অ্যাম্বুল্যান্সে করে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ এর আগে বাংলায় উঠেছে! তবে এবার অত ভয়ঙ্কর নয়, অ্যাম্বুল্যান্সে করে রথযাত্রার জন্য ফুল নিয়ে যাওয়ার ছবি উঠে এল! 

মঙ্গলবার তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে রথযাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।  ঝাড়গ্রামে লোকই হয়নি জে পি নাড্ডার সভায়! আধ ঘণ্টা অপেক্ষা করে ফিরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের দাবি, বিজেপি নেতাদের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন জে পি নাড্ডা। যদিও বিজেপির দাবি, শিল্পীরা আসতে না পারায় ফিরে যান সভাপতি। এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। 

 


বিজেপির সর্বভারতীয় সভাপতি জন্যই ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ের পাশে করা হয় মঞ্চ। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা ছিল। লালগড় থেকে রথ নিয়ে নাড্ডা যখন ঝাড়গ্রামে ঢোকেন, তখন মঞ্চের নীচে অধিকাংশ চেয়ারই ছিল ফাঁকা। অনুষ্ঠানমঞ্চও ভাঙা হাটের চেহারা নেয়। সূত্রের দাবি, মাঠ না ভরায় অগত্যা বিজেপি অফিসের দিকে রওনা দেন নাড্ডা।
প্রায় আধ ঘণ্টা পার্টি অফিসে দলীয় বৈঠকের পর যখন মঞ্চের পাশ থেকে ফিরে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি তখনও চেয়ার ভরেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget