এক্সপ্লোর

NHRC Update: জাতীয় মানবাধিকার কমিশন এখন বিজেপি-র কমিশন, অভিযোগ তৃণমূলের

TMC attacked BJP and National Human Right's Commission highlighting the incident of Tripura. | যদি নিরপেক্ষ সংস্থা হয়, তাহলে ত্রিপুরায় আসুক জাতীয় মানবাধিকার কমিশন, বললেন কুণাল ঘোষ।

কলকাতা: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের ওপর হামলার ঘটনা নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। আজ সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলা হয়েছে, জোর করে আটকে রাখা হয়েছে। জোর করে মারধর করে তৃণমূলকে দমন করা যাবে না। বাংলায় সিপিএম-কংগ্রসকে শূন্য করে দিয়েছে তৃণমূল। দিল্লি থেকে আসা নেতাদের ফিরিয়ে দিয়েছে বাংলা। ত্রিপুরায় জিতবে তৃণমূল, তৃণমূলের নেতৃত্বে বিকল্প সরকার গড়বে।’

কুণাল আরও বলেন, ‘বাংলায় জে পি নাড্ডা থাকাকালীন বিজেপির গোষ্ঠীকোন্দলের মধ্যে পড়েন। নাড্ডার গাড়ির ওপর হামলার ঘটনায় তিনজন আইপিএস-কে অ্যাটাচ করা হয়েছিল। অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) গাড়িতে হামলা নিয়ে কতজন আইপিএসকে তলব করা হয়েছে? এই ঘটনার নিন্দা করছি। কোথায় গেল জাতীয় মানবাধিকার কমিশন? ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। এসে দেখুন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। রাজনৈতিক দলদাসবৃত্তি ছাড়ুন। জাতীয় মানবাধিকার কমিশন এখন বিজেপি-র কমিশন। অভিষেকের গাড়িতে হামলা, বিজেপি সংগঠিতভাবে জমায়েত করেছিল। পুলিশকে দিয়ে ভিত্তিহীন অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা-নেত্রীদের। পুলিশের কাছে কোনও উত্তর নেই। জাতীয় মানবাধিকার কমিশন আসুক ত্রিপুরায়। আইনজীবীরা আদালতে ঢুকতে পারছেন না, আইনজীবীদের গাড়ি ভাঙচুর হয়েছে। ত্রিপুরায় গণতন্ত্র নেই, জঙ্গলরাজ চলছে। বিজেপির গুন্ডারা হামলা করেছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। যে গণতন্ত্রে আইনজীবী আদালতে আসতে পারে না, সেই রাজ্য গণতান্ত্রিক হতে পারে না। যদি নিরপেক্ষ সংস্থা হয়, তাহলে ত্রিপুরায় আসুক জাতীয় মানবাধিকার কমিশন। আমবাসায় বিজেপি হামলা করল, একজন পুলিশকর্মী গুরুতর আহত, একজন পুলিশকর্মীর চোখে গুরুতর আহত, কেউ গ্রেফতার হয়নি। পুলিশকর্মীদের অনুরোধ জানাব নিরপেক্ষ থাকতে।’

কুণাল এরপর বলেন, ‘সিপিএম-কংগ্রেসকে অনুরোধ করব ভোট কেটে ভোট নষ্ট করবেন না। ত্রিপুরার মানুষ সিপিএম, বিজেপিকে দেখেছে। ভিক্ষা নয়, চাইছি ঋণ, ত্রিপুরার মাটিতে তৃণমূলকে আশীর্বাদ দিন। ত্রিপুরায় পায়ের তলায় মাটি সরেছে বিজেপি-র, সেই জন্য হামলা। ত্রিপুরায় ১০,৩২৩ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। বিজেপি-র নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি ছিল এই সমস্যা সমাধান করা হবে। এই সমস্যা মানবিকভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। শতাধিক মানুষ মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন ত্রিপুরায়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget