এক্সপ্লোর

৮টি নতুন থানা পাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বাড়তি নজর ভাটপাড়া, জগদ্দলে 

নতুন থানাগুলির অধিকাংশই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে তৈরি হবে বলে পুলিশ সূত্রে খবর

সমীরণ পাল, ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা): ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে তৈরি হচ্ছে নতুন ৮টি থানা। বেলঘড়িয়া থানা ভেঙে হচ্ছে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা। দমদম থানা ভেঙে হচ্ছে, নাগেরবাজার থানা।

স্বাধীনতা দিবসের আগে আরও ৮টি নতুন থানা পেতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই মুহূর্তে কমিশনারেটের অধীনস্থ থানার সংখ্যা ১৫। আরও ৮টি যুক্ত হলে, তা বেড়ে হবে ২৩। 

পুলিশ সূত্রে খবর, বেলঘড়িয়া থানা ভেঙে হচ্ছে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা। দমদম থানা ভেঙে হচ্ছে, নাগেরবাজার থানা। টিটাগড় থানার দুটি গ্রাম পঞ্চায়েত-- শিউলি ও মোহনপুর নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা।

এছাড়া, জগদ্দল থানা এলাকার কাউগাছি ১ নম্বর ও কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হচ্ছে বাসুদেবপুর থানা।

বীজপুরের গ্রামীণ অংশ নিয়ে তৈরি হচ্ছে জেটিয়া থানা। হালিশহর পুর এলাকায় গড়ে উঠেছে নতুন হালিশহর থানা। এছাড়া নৈহাটি পুরসভা নিয়েই শুধু থাকছে নৈহাটি থানা। 

নৈহাটি গ্রামীণ এলাকায় শিবদাসপুর ও মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হচ্ছে শিবদাস পুর থানা। 

পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া, জগদ্দলে লাগাতার অশান্তির কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন তিনটি পুলিশ আউটপোস্ট। একটা থাকছে বারুইপাড়ায়। একটা রুস্তম গুমটি ও আরেকটি গোলঘর এলাকায়। 

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা বলেন, অপরাধ কমানোর জন্যই ব্যারাকপুর কমিশনারেট এর খোলনলচে বদলে ফেলা হচ্ছে। আগামী দিনে এই কমিশনারেটে ৪০ থেকে ৫০টি থানা তৈরির পরিকল্পনা রয়েছে। 

ইতিমধ্যেই এই সমস্ত প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন পুলিশ কমিশনার এবং তিনি জানিয়েছেন, খুব দ্রুত এই নতুন থানা গুলো চালু হবে। 

পুলিশ সূত্রে খবর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায় ৩৫ কিলোমিটার জুড়ে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ৫ থেকে ৭ কিলোমিটার অন্তর ট্রাফিক গার্ড তৈরির পরিকল্পনা রয়েছে। তাছাড়া, নতুন থানাগুলির অধিকাংশই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে তৈরি হবে বলে পুলিশ সূত্রে খবর। 

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget