এক্সপ্লোর

Bongaon : কোটি টাকা তছরূপের ঘটনায় অভিযুক্ত পোস্টমাস্টার, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ গ্রাহকদের

অভিযুক্ত পোস্টমাস্টার গ্রেফতার হয়েছে জানতে পেরেই শনিবার দুপুরে বনগাঁ থানার সামনে ভিড় জমাতে শুরু করেন গ্রাহকরা।

সমীরণ পাল, বনগাঁ : গ্রাহকদের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠল পোস্টমাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়। অভিযোগ উঠেছে বনগাঁ থানা এলাকার বোয়ালদহ পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার নন্দ গোপাল সর্দারের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, বোয়ালদহ পোস্ট অফিসের পোস্টমাস্টার কিছুদিন আগেই এলাকার বহু মানুষের টাকা তছরূপ করে। তার নামে পুলিশের কাছে অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ গতকাল গ্রেফতার করে অভিযুক্ত পোস্টমাস্টার নন্দ গোপাল সর্দারকে। 

পোস্টমাস্টার গ্রেফতার হয়েছে জানতে পেরেই শনিবার দুপুরে বনগাঁ থানার সামনে ভিড় জমাতে শুরু করেন গ্রাহকরা। অভিযুক্ত নন্দ গোপাল সর্দারকে আদালতে নিয়ে যাওয়ার জন্য পুলিশ গাড়িতে তোলার সময় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ জানান গ্রাহকরা। এমনকি অভিযুক্ত পোস্টমাস্টারকে মারধর করারও চেষ্টা করেন তাঁরা। বিক্ষোভ সামাল দিয়ে পুলিশ কোনওরকমে অভিযুক্ত আসামিকে আদালতে তোলে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই ওই পোস্টমাস্টার সাধারণ মানুষের বহু কষ্ট করে উপার্জন করা টাকা তছরূপ করে। প্রায় কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার বহু মানুষ পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিল। অভিযুক্ত পোস্টমাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তাঁরা। শুধু তাই নয়, গ্রাহকরা পুলিশের কাছে তছরূপ হওয়া টাকা ফেরতেরও দাবি জানিয়েছেন বলে জানা যাচ্ছে। একের পর এক গ্রাহক ক্রমাগত প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। অনেকেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে একত্রিত হয়ে পুলিশের দ্বারস্থ হন। একাধিক গ্রাহকের অভিযোগর ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। যার পরেই অভিযুক্ত পোস্ট মাস্টারকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। প্রতারিত হয়েছেন বলে অভিযোগ যাদের, তাঁরা অভিযুক্তের শাস্তির পাশাপাশি নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার দাবিও জানিয়েছেন।

 

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget