এক্সপ্লোর

নোট বাতিল: সোমবার রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক বামেদের, সমর্থন করবেন না মমতা

কলকাতা: সংসদে ভিতরে-বাইরে আন্দোলন তো রয়েইছে। রাজ্যে পথে নামারও সিদ্ধান্ত নিয়েছে বামেরা। এবার একধাপ এগিয়ে নোট বাতিলের জেরে মানুষের দুর্ভোগের অভিযোগকে হাতিয়ার করে তারা ধর্মঘটের পথে। আগামী সোমবার রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে ১৮টি বামপন্থী দল। শুক্রবার আলিমুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বামেদের অন্যতম মূল দাবি, ৩০ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ ও হাজারের নোট ব্যবহারের অনুমতি দিতে হবে মোদী সরকারকে। যদিও, ব্যাঙ্ক, এটিএম এবং ডাকঘরকে ধর্মঘটের আওতা থেকে বাদ দিয়েছে বাম দলগুলি। নোট বাতিলের প্রতিবাদে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেও বামেদের ডাকা ধর্মঘটকে তিনি সমর্থন করছেন না। ট্যুইটারে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি মানুষের এই দুঃসময়ে তাঁদের পাশে থাকতে। দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকে বনধ ডাকা নিয়ে কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আমরা কোনও রকম বনধ সমর্থন করি না।

https://twitter.com/MamataOfficial/status/802156342316142594

যদিও, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, নৈতিকভাবে তারা এই ইস্যুতে ডাকা ধর্মঘটকে সমর্থন জানাচ্ছেন। বিজেপি অবশ্য বামেদের ডাকা ধর্মঘটের বিরোধিতাই করছে। বামেদের ডাকা ধর্মঘটকে সমর্থন না করলেও, মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ----

সেরা শিরোনাম

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget