এক্সপ্লোর

ভোটার স্লিপ না দেওয়া নিয়ে বিতর্ক, ভোটকর্মীর গায়ে গরম চা ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পাণ্ডবেশ্বর: মৃত ও অন্যত্র চলে যাওয়ার বাসিন্দাদের ভোটার স্লিপ না দেওয়ার জের। পাণ্ডবেশ্বরে মহিলা ভোটকর্মীর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হলেও, এখনও কেউ গ্রেফতার হয়নি। বর্ধমান শিল্পাঞ্চলের তৃণমূল সভাপতির দাবি, তাঁর কাছে এনিয়ে কোনও খবর নেই। ভোটের সময় বুথে থাকায়, কেশপুরে সিপিএমের এক মহিলা এজেন্টকে নগ্ন করে ঘোরানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোট মেটার পর পাণ্ডবেশ্বরে এক মহিলা বুথ লেভেল অফিসারের গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল সেই শাসক দলের কর্মীদের বিরুদ্ধেই। কিন্তু, কী কারণে ভোটকর্মীর এমন মর্মান্তিক পরিণতি? অভিযোগ, তৃণমূলের ছাপ্পার পথে বাধা হয়ে দাঁড়িয়েই, তাঁদের রোষে পড়তে হয়েছে ভোটকর্মীকে। বুথ লেভেল অফিসাররাই ভোটারদের কাছে ভোটার স্লিপ পৌঁছে দেন। তা দেখিয়েই ভোট দিতে হয়। পাণ্ডবেশ্বরের ৩৯ নম্বর বুথের বিএলও  বুথ লেভেল অফিসার প্রণতি বাগদির দাবি, সোমবার ভোটের আগে কয়েকজন তৃণমূলকর্মী তাঁর কাছে আসেন। এই বুথ এলাকার যে ভোটারদের মৃত্যু হয়েছে, যারা বাড়ি পাল্টে অন্যত্র চলে গিয়েছে, যারা জেলে, তাদের ভোটার স্লিপ চান তৃণমূলকর্মীরা। প্রণতি বাগদির দাবি, জোরাজুরি সত্ত্বেও তিনি কোনও ভোটার স্লিপ তৃণমূলকর্মীদের দেননি। কিন্তু, তার পরিণতি কী হবে, সেটা তখনও আঁচ করতে পারেননি এই মহিলা ভোটকর্মী। তাঁর দাবি, বিকেলে বাড়ি ফেরার সময় বুথের বাইরে তাঁকে ঘিরে ধরেন একদল তৃণমূলকর্মী। অকথ্য গালিগালাজের পর তৃণমূলকর্মীরা তাঁর গায়ে গরম চা ঢেলে দেন বলে অভিযোগ। এরপরই বিডিও-র কাছে অভিযোগ জানাতে যান ভোটকর্মী। কিন্তু, বিডিও তাঁকে জানান, এই ঘটনা যেহেতু বুথের বাইরে ঘটেছে, তাই পুলিশের কাছে অভিযোগ জানাতে হবে। সেইমতো শেষমেশ পাণ্ডবেশ্বর থানায় গিয়ে অভিযোগ জানান প্রণতী বাগদি। ঘটনা প্রসঙ্গে বর্ধমান শিল্পাঞ্চলের তৃণমূলের সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে এরকম কোনও খবর নেই। খোঁজ নিয়ে বলব। অনেকে বলছেন, দু’দফা ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসকের বিরুদ্ধে। ভোটকর্মীরাও কি তা থেকে নিস্তার পাবেন না? রাজ্যে এ কোন সংস্কৃতির আমদানি হচ্ছে?  

সেরা শিরোনাম

CBI Investigation : শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?
শহরে একাধিক বহুতলে অভিযান CBI-এর, স্থানীয়দের কাছে কী জানতে চাইলেন তদন্তকারীরা ?
Sumit Roy : 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে...', চাঞ্চল্যকর দাবি CID-র ; 'জেরার মুখে সুমিত রায় জানিয়েছেন...'
'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে...', চাঞ্চল্যকর দাবি CID-র ; 'জেরার মুখে সুমিত রায় জানিয়েছেন...'
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Adhir Chowdhury : কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'

ভিডিও

Nandigram Bye Election | জোড়াফুল হারিয়ে কংগ্রেসের হাত ধরে ভেসে থাকতে মরিয়া মমতা?
Sumit Roy | জমি জালিয়াতি মামলায় সুমিতকে CID হেফাজত, জেরায় চাঞ্চল্যকর দাবি!
West Bengal Bye Election | উপনির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে প্রতীক বদলের বহর
Rejinagar Bye Election | সকালে 'না', বেলায় 'হ্যাঁ'! রেজিনগরে উপনির্বাচনের আগে এ কী কাণ্ড?
BJP Government in Bengal | বিধায়কের নাম করে কেউ তোলাবাজি করতে এলে পেটানোর নিদান!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget