এক্সপ্লোর

পাহাড়ের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মমতাকে আক্রমণ বিরোধীদের, পাল্টা মুখ্যমন্ত্রীরও

দার্জিলিং ও কলকাতা: দার্জিলিং এখন সরগরম। পাহাড়ে বসে নিরন্তর একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিমল গুরুঙ্গ। ইতিমধ্যেই বৃহস্পতিবারের অশান্তির ঘটনায় মামলা রুজু করেছে রাজ্য সরকার। যদিও বিমল গুরুংয়ের দাবি, অশান্তির নেপথ্যে রয়েছে তৃণমূলই। গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতির দাবি, তৃণমূল পাথর ছুড়েছে। ওরা অশান্তি পাকিয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য এসব দাবিতে আমল দিতে নারাজ। তিনি জানিয়ে দেন, তৃণমূলের কেউ ওখানে ছিল না। সবাই রাজভবনে ছিল। এভিডেন্স আছে। সরাসরি বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, পাহাড় থেকে নেমে সমতলে বৈঠক করে গেল তো। পাল্টা সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, উন্নয়নের ইচ্ছে থাকলে এখান থেকেই করা যায়। উনি ওখানে গেলেন আগুন লাগাতে। ভাবলেন মিরিকের পর ভয় দেখিয়ে গোটা পাহাড় দখল করবেন। গোর্খাল্যান্ডের দাবির জন্য দায়ী মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অশান্তি আমরা করিনি। যারা ভাগ করছে, তারা। পাহাড়ে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস এবং বামেরাও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ভয় পাইয়ে, চটক দিয়ে পাহাড়ের সমস্যা মিটবে না। রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা শান্তি চাই। সবপক্ষকে নিয়ে আলোচনা করে সমাধান আনতে হবে। মোর্চাকে বৈঠকে ডাকতে হবে। তৃণমূল শিবির থেকে পাল্টা বলা হয়েছে, ২০০৭-এ তৎকালীন বাম সরকার যখন পাহাড় নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিল, তখন কিন্তু তাতে গোর্খা জনমুক্তি মোর্চাকে ডাকা হয়নি! বিমান বসুরা তখন বলেছিলেন, মোর্চা যেহেতু স্বীকৃতি রাজনৈতিক দল নয়, তাই তাদের ডাকা হবে না! তাহলে এখন বিরোধী হতেই কি সুর বদলে গেল সিপিএমের? এই পরিস্থিতিতে বিরোধীদের উদ্দেশে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, সাইনবোর্ড উঠে গেছে বলে হঠকারী রাজনীতি উচিত নয়। ঘোলা জলে মাছ ধরতে নামা কিছু লোকের অভ্যেস। নিজের দিকে তাকান। পাহাড়ের উন্নয়ন না করে সমঝোতা করেছেন। কলকাতায় প্রথম পাথর কারা মেরেছিল? বিমানবাবু সিনিয়র পলিটিশিয়ান। আশা করব, সেরকম কথা বলবেন। তরজা ঘিরে পর্যটনের জন্য পরিচিত দার্জিলিং যেন এখন ফের রাজনীতির আখড়া।

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget