এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: পুরুলিয়া, জঙ্গলমহলে তৃণমূলকে জোর ধাক্কা দিয়ে পঞ্চায়েত সমিতিতে থাবা বসাল বিজেপি

কলকাতা: গত কয়েকটি নির্বাচনের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে, রাজ্যে দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি। গ্রাম বাংলার ভোটে সেটাই আরও স্পষ্ট হল। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় নজরকাড়া সাফল্য পেল গেরুয়া শিবির। ঝাড়গ্রামের সাঁকরাইল পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তারা। গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতিও দখল করেছে বিজেপি। জেলা পরিষদ তৃণমূল দখল করলেও, পঞ্চায়েত দখলের প্রশ্নে তাদের কড়া টক্করের মুখে ফেলে দিয়েছে বিজেপি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পুরুলিয়ায় বিজেপি ৩৬টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। যার প্রায় সবক’টিই ছিল তৃণমূলের দখলে। এই জেলায় তৃণমূলকে আপাতত থামতে হয়েছে, ৩৪টি পঞ্চায়েত পেয়ে। বলরামপুর, রঘুনাথপুর, সাতুরি, পারা, বরাবাজার, সাকা, জোড়ডিহি, নতুনডিহি, বাবুগ্রাম-সহ একাধিক এলাকায় তাৎপর্যপূর্ণ ভাবে ভাল ফল করেছে বিজেপি। একই ছবি জঙ্গলমহলের আরেক জেলা ঝাড়গ্রামে। এখনও পর্যন্ত যা খবর তাতে, এখানে তৃণমূলের দখলে গিয়েছে ৪২টি পঞ্চায়েত। বিজেপি সেখানে পেয়েছে ২৫টি। ৯টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে, তিনটির দখল নিয়েছে নির্দলরা। লালগড় ব্লকে তৃণমূলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। শাসক দল পেয়েছে ৫টি পঞ্চায়েত। বিজেপির দখলে চারটি। ত্রিশঙ্কু হয়েছে একটি পঞ্চায়েত। বিজেপির কারণে বেলপাহাড়িতেও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে দিলীপ ঘোষের পৈত্রিক বাড়ি। সেখানকার গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি জয়ী হয়েছে। শুধু জঙ্গলমহলই নয়, উত্তরবঙ্গেও বিজেপির শক্তিবৃদ্ধির ইঙ্গিত দেখা গিয়েছে। যে জেলা কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত, সেই মালদাতেই ২ নম্বরে উঠে এসেছে বিজেপি। কংগ্রেস চলে গিয়েছে তৃতীয় স্থানে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মালদায় ৯৭৩টি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে বিজেপি পেয়েছে ৫০২টি আসন। কংগ্রেস পেয়েছে ৩৫৯টি। বামেদের থামতে হয়েছে ১০৮টি আসনে। অন্যান্য ১০৬টি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের সার্বিক ফলই ইঙ্গিত দিচ্ছে, তৃণমূলকে সরিয়ে বাংলায় তাদের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। দিলীপ ঘোষ বলেন, আমরা ভাল ফল করেছি। আরেকটু ভাল হওয়া উচিত ছিল। তবে লোকসভায় আরও ভাল করব। ওই ভোটটা আমরা করাব। কিন্তু, যে আসানসোল বিজেপির দখলে, যেখানকার সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সেখানে পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের কার্যত ভরাডুবি হয়েছে। পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতের ৩০১টি আসনের মধ্যে তৃণমূল ২৭৩টি, বিজেপি ১৩টি, সিপিএম ১২টি, কংগ্রেস ১টি এবং নির্দল ১টি আসন পেয়েছে। তৃণমূল কটাক্ষের সুরে বলছে, কে দ্বিতীয় বা তৃতীয় স্থান দখল করল, তা নিয়ে তারা আদৌ চিন্তিত নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও একই ভাবে তাদের প্রতি সমর্থন জানাবে বাংলার জনগন।

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget