এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: দেরিতে উপলব্ধি হল, মমতাকে সমর্থন করার ভুল স্বীকার করুন বিদ্বজ্জনেরা, কটাক্ষ দিলীপের

কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে অবিরাম হিংসার প্রতিবাদে এদিন সোচ্চার হন একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনরা। উদ্বেগপ্রকাশ করার পাশাপাশি, রাজনৈতিক হানাহানি বন্ধের আহ্বান জানান। শুধু তাই নয়। হিংসার জন্য শাসক দলকেও দায়ী করেন তাঁরা। গণতন্ত্র বিকলাঙ্গ হয়েছে বলেও আক্রমণ করেন। আর এই প্রেক্ষিতে বিদ্বজ্জনদের পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, স্বার্থরক্ষার জন্য নীতি-আদর্শ বিসর্জন দিয়েছিলেন। এখন উপলব্ধি হয়েছে অনেক দেরিতে। এখন হতাশা প্রকাশ করে লাভ কী? তাঁর দাবি, বিদ্বজ্জনেদের সত্‍ সাহস থাকলে ফের রাস্তায় নামুন। মুখ্যমন্ত্রীকে সমর্থন করার জন্য সর্বসমক্ষে ভুল স্বীকার করুন বিদ্বজ্জনেরা। যাঁরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা ক্ষমা চান। আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তোলেন দিলীপ। বলেন, পুরুলিয়ার বলরামপুরে কর্মীদের আটক করে মারধর করা হয়েছে। আমরাও প্রতিরোধ করেছি। গুণ্ডা দিয়ে আটকাতে না পারলেও পুলিশ আটকাচ্ছে। তাঁর আরও অভিযোগ, বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে তৃণমূল। বলেন, একাধিক জেলায় সন্ত্রাস চলছে। বীরভূমে ভয় দেখাতে অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় সন্ত্রাস চলছে। বিজেপি রাজ্য সভাপতির দাবি, হেরে যাওয়ার ভয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। বলেন, সিদ্ধান্ত প্রত্যাহার করতে নির্বাচন কমিশনকে চাপ দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে, কল্যাণের কোনও কথা শোনেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তৃণমূলকে থাপ্পড় খেতে হয়েছে। এদিন, কলকাতা হাইকোর্টে বিজেপির বিরুদ্ধে তথ্য লুকনোর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি যে সুপ্রিম কোর্টে আবেদন করেছে, সেই তথ্য হাইকোর্টের কাছে লুকিয়েছে বিরোধী দল। এর জবাবে দিলীপ বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তথ্য লুকনোর কথা মিথ্যা। উল্টে বিজেপি রাজ্য সভাপতির দাবি, নির্বাচন কমিশনারকেও ভুল তথ্য দিচ্ছেন কল্যাণ। অবাধ নির্বাচন ও নিশ্চিন্তে ভোটগ্রহণের জন্যই হাইকোর্ট-সুপ্রিমকোর্টে আবেদন করা হয়েছে বলেও দাবি করেন বিরোধী নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget