এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: রাজ্যে কোনও বন‍্ধ হবে না, বিজেপির সঙ্গেই ঘর করছে সিপিএম, কটাক্ষ মমতার

কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ও বামেরা। এই প্রেক্ষাপটে বিরোধী শিবিরকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপির সঙ্গেই ঘর করছে সিপিএম। বলেন, বিজেপিকে শত্রু বলেও একসঙ্গে ঘর করছে সিপিএম। কংগ্রেস-সিপিএম-বিজেপি একজোট। ৭৪ হাজার মনোনয়ন দাখিল করেছে বিরোধীরা। মনোনয়নকে ঘিরে রাজ্যের দিকে দিকে সন্ত্রাস চালাচ্ছে শাসক দল বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূলনেত্রীর প্রশ্ন, ৫৮ হাজার বুথ, অশান্তির ঘটনা কটা জায়গায় ঘটেছে? মাত্র ৭টি। মমতার দাবি, বিরোধীরা কুৎসা, অপপ্রচার করছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা আগে অনেক অত্যাচার দেখেছি। মুখ্যমন্ত্রী পাল্টা দাবি, তৃণমূলের ওপরই বেশি হামলা হয়েছে। বলেন, উত্তর দিনাজপুরে তৃণমূলের দলীয় অফিসে হামলা হয়েছে। বীরভূমে দুটি ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদ, মালদায় একটি ঘটনা ঘটেছে। সন্দেশখালিতে আমাদের কর্মী গুলিবিদ্ধ। মনোনয়ন না জমা করতে পারার জন্য বিরোধীদের কর্মী না থাকাকেই দায়ী করেছেন মমতা। বলেছেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি, কারণ তাদের লোক নেই। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই না করে, বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। এসইউসি-র তরুণ মণ্ডলের গাড়ি করে প্রেস ক্লাবে গিয়েছিলেন বিদ্বজ্জনেরা। মমতা আরও বলেন, আমরা দিল্লিতে যা বলি, রাজ্যেও তাই বলি। সিপিএমের হার্মাদরা বিজেপির প্রার্থী হচ্ছে। বিরোধীদের স্বার্থপরতার রাজনীতি। মনোনয়নে হিংসার অভিযোগে আগামী শুক্রবার ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিন সেই ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রতিক্রিয়ায় মমতা জানিয়ে দেন, রাজ্যে কোনও বন‍্ধ হবে না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
Nadia News: নবদ্বীপে তৃণমূলের পার্টি অফিস থেকে নথি চুরির অভিযোগ, ২ ব্যক্তিকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা
নবদ্বীপে তৃণমূলের পার্টি অফিস থেকে নথি চুরির অভিযোগ, ২ ব্যক্তিকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget