এক্সপ্লোর

১, ৩ ও ৫ মে ৩ দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট, গণনা ৮ তারিখ, জানাল নির্বাচন কমিশন

কলকাতা: বেজে গেল বাংলার ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের দামামা। শনিবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, রাজ্যে ৩ দফাতেই হবে পঞ্চায়েত ভোট। ১ মে প্রথম দফার ভোটগ্রহণ। ৩ মে হবে দ্বিতীয় দফার ভোট। ৫ মে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ জানিয়েছেন, ২ এপ্রিল মনোয়নন জমার কাজ শুরু। শেষ দিন ৯ এপ্রিল। ১১ এপ্রিল স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিল ১৬ এপ্রিল। ২০টি জেলাতেই ভোটগ্রহণ করা হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। পঞ্চায়েত ভোটের গণনা হবে ৮ মে। প্রথম দফায় যে ১২টি জেলায় ভোট হবে সেগুলি হল, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। ৩ মে দ্বিতীয় দফায় মাত্র দু’টি জেলায় ভোটগ্রহণ করা হবে। এই দু’টি জেলা হল মুর্শিদাবাদ ও বীরভূম। তৃতীয় দফায় ভোট হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই জেলাগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা। রাজ্যে গ্রাম পঞ্চায়েতের আসন ৪৮ হাজার ৬৫০। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসনে ভোট হবে। জেলা পরিষদের আসন সংখ্যা ৮২৫। ভোটকেন্দ্র ৪৩ হাজার ৬৭টি। ৫৮ হাজার ৪৬৭টি বুথে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ৫ কোটি ৮৩ হাজার ৫ হাজার ২ জন ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনে প্রথম দফার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন হবে ৩ মে। দ্বিতীয় দফায় প্রয়োজন হলে পুনর্নির্বাচন ৫ মে। তৃতীয় দফায় পুনর্নির্বাচনের প্রয়োজন হলে, সেটা হবে ৭ মে। রাজ্য নির্বাচন কমিশনের এই ঘোষণার ফলে, শনিবার থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে পঞ্চায়েত ভোট হচ্ছে না।

সেরা শিরোনাম

Murshidabad News: প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও
Minakhan News: মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..
Indranil Sen: এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
BJP Rally: INDI জোটের পাল্টা আজ কলকাতায় মিছিলের আয়োজন বিজেপির সর্বভারতীয় সভাপতির, থাকবেন মুখ্যমন্ত্রী
INDI জোটের পাল্টা আজ কলকাতায় মিছিলের আয়োজন বিজেপির সর্বভারতীয় সভাপতির, থাকবেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget