এক্সপ্লোর

Fuel Price Hike Protest: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। রাজ্যব্যাপী আগামী ১৫ জুলাইয়ের পর একদিনের জন্য প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে তাঁরা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: পেট্রোল, ডিজেলের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। ক্রমাগত এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে গ্রাহক থেকে শুরু করে পেট্রোল ডিলার্সদেরও। এবার তাই পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। রাজ্যব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে তাঁরা।

আগামী ১৫ জুলাইয়ের পর একদিনের জন্য প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। গাড়ির জন্য সিএনজি-র দামের ক্ষেত্রেও কমিশন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।  সিনএনজির দামবৃদ্ধি নিয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক অটো ইউনিয়নের। অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেন বলেন, ‘আপাতত আমরা ১৫ জুলাইয়ের পর একটা প্রতীকী ধর্মঘট করছি একদিনের জন্য। এরপরই আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবব। এখনও পর্যন্ত যেভাবে পেট্রল, জিজেলের দাম বেড়েছে, তাতে এই ধর্মঘট করতে বাধ্য হচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘এলপিজি গ্যাসের দামও বিগত কয়েক মাসে প্রতিনিয়ত বেড়েই চলেছে। এলপিজি জিএসটির আওতায় পড়ে। অটো ইউনিয়নের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাঁরা এই নিয়ে নিজদের মতামত জানিয়েছে। ভাড়াও বাড়ানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, এমনটাই জানিয়েছে তারা। ফলে ধর্মঘট করা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প রাস্তা খোলা নেই।’

রাজ্যে এই মুহূর্তে অ্যাসোসিয়েশনের অধীনে রয়েছে ২২০০টি পাম্প। সবগুলোই বন্ধ থাকবে? ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রসেনজিৎবাবু এই বিষয়ে বলেন, ‘আমরা এক্ষেত্রে সাধারণ মানুষকে পাশে পেতে চাই। আশা করি গ্রাহকদের খুব একটা সমস্যা হবে না। কারণ এমন কোনও ধর্মঘটের আগে আমরা সাধারণত নোটিশ দিয়ে থাকি। এক্ষেত্রেও তা করা হবে। আর এমার্জেন্সি ইস্যুতে আমরা ভাবনা চিন্তা করেছি যাতে কিছু পেট্রোল পাম্প খোলা রাখতে পারি আমরা। সেক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যেমন অ্যাম্বুলেন্স সহ আরও  অন্যান্য যানবাহনের রাস্তায় চলার সময় যাতে অসুবিধে না হয়, তা দেখা হবে।’

উল্লেখ্য,  লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ৩৫ পয়সা হয়েছে। তবে কিছুটা কমেছে ডিজেলের দাম। লিটার প্রতি ১৬ পয়সা কমে কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯২ টাকা ৮১ পয়সা। লাগাম ছাড়া পেট্রোলের দামে মাথায় হাত মধ্যবিত্তদের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget