এক্সপ্লোর

WB Election 2021:  মোদির উদ্বোধনের পরই হাসপাতালের নাম বদল ঘিরে বিক্ষোভ খড়গপুর আইআইটি-তে

দাবি, আইআইটির তৈরি ৭৫০ শয্যার হাসপাতালটির প্রথমে নাম হওয়ার কথা ছিল বিধানচন্দ্র রায়ের নামে, বিসি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতাল। কিন্তু, উদ্বোধনের কয়েকদিন আগে হঠাতই বদলে করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ!

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর আইআইটির ৬৬তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রীর মুখে ফের আত্মনির্ভরতার বার্তা। এদিকে, হাসপাতালের নাম বদলের প্রতিবাদ জানিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাল ডিএসও, তৃণমূল ও একটি বামপন্থী সংগঠন। যা নিয়ে পাল্টা তোপ দেগেছে গেরুয়া শিবির।

সোমবার হুগলিতে জনসভা। তারপর দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভোটমুখী বাংলায় মঙ্গলবারও উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদি। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি। 

এদিন খড়গপুর আইআইটির ৬৬তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে, উদ্বোধন করলেন হাসপাতালের। দূর নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে চালু করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের। 

এরপরই ভবিষ্যতের ইঞ্জিনিয়রদের উদ্দেশে স্বনির্ভরতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২১ শতকের ভারত অনেকটাই বদল হয়েছে ৷ এখন আইআইটি শুধুই আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নয় ৷ তার থেকে অনেক বেশি ৷
 
তবে এদিন সমাবর্তন অনুষ্ঠান শুরু হতে না হতেই, বিক্ষোভ শুরু হয় আইআইটি ক্যাম্পাসের বাইরে। আইআইটির তৈরি ৭৫০ শয্যার হাসপাতালটির প্রথমে নাম হওয়ার কথা ছিল বিধানচন্দ্র রায়ের নামে, বিসি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতাল। 

কিন্তু, উদ্বোধনের কয়েকদিন আগে হঠাতই বদলে করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ! বিধানচন্দ্র রায়ের মতো কিংবদন্তী চিকিৎসকের বদলে, হঠাৎ‍ করে বিজেপির পূর্বসুরী জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কেন হাসপাতালের নামকরণ করা হল? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় এসইউসির ছাত্র সংগঠন ডিএসও।

পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পশ্চিম মেদিনীপুরের ডিএসও বিশ্বরঞ্জন গিরি বলেন, বিধান রায়ের নামেই হাসপাতাল করতে হবে, না হলে আরও বড় আন্দোলন ৷

ডিএসও-র পাশাপাশি বলরামপুরে আইআইটির নতুন হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে তৃণমূলও। খড়গপুরের তৃণমূল নেতা চন্দন সিংহ বলেন, আগেই আপত্তি জানিয়েছিলাম, নাম বদল করা যাবে না, আইআইটিতেও এখন গেরুয়াকরণ হচ্ছে ৷

একই ইস্যুতে, আইআইটির মেন গেটের সামনে বিক্ষোভ দেখায় আমরা বামপন্থী নামে একটি সংগঠন। যদিও আইআইটি কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বোর্ড মিটিংয়েই নামবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget