এক্সপ্লোর

হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ-বিতর্ক

PM Narendra Modi in West Bengal: রাজ্যে আসার আগে বাংলায় ট্যুইট প্রধানমন্ত্রীর।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কাল হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে আসার আগে বাংলায় ট্যুইট করেছেন তিনি। ‘আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করব। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি - দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করব,’ ট্যুইট মোদির। কিন্তু হলদিয়ায় প্রধানমন্ত্রীর এই সরকারি অনুষ্ঠান ঘিরেই তুঙ্গে আমন্ত্রণ-বিতর্ক। আমন্ত্রণই পেলেন না তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভার নব নির্বাচিত চেয়ারম্যান সুধাংশু মণ্ডল। এই ঘটনার পিছনে সংকীর্ণ রাজনীতি দেখছেন তিনি। যদিও এর মধ্যে রাজনীতি নেই বলে দাবি করেছে বিজেপি। বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন উদ্যোক্তারা। দলীয় অনুষ্ঠানে প্রায়শই ডাক না পেয়ে ক্ষোভের কথা শোনা যায় নেতা-নেত্রীদের মুখে। অসৌজন্যের সেই অভিযোগই উঠল এবার খোদ প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে! রবিবার একটি সরকারি অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী। অভিযোগ, প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে ডাক পাননি খোদ তৃণমূল পরিচালিত হলদিয়ার পুরসভার চেয়ারম্যান। অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন নবনির্বাচিত পুরপ্রধান সুধাংশু মণ্ডল। তাঁর অভিযোগ সরকারি অনুষ্ঠানেও রাজনীতি করা হচ্ছে। হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল জানান, ‘আমন্ত্রণ পাইনি। প্রধানমন্ত্রী সবার, সেই অনুষ্ঠানে ডাক পাইনি। সংকীর্ণ রাজনীতি করা হচ্ছে। যা যা চাওয়া হয়েছিল দিয়েছি ৷ কিন্তু তারপরেও সংকীর্ণ রাজনীতি করা হচ্ছে।’ যদিও এ নিয়ে রাজনীতি দেখছে না গেরুয়া শিবির। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘রাজনীতির কোনও ব্যপার নেই। সকলেরই আসা উচিত ৷’ বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি কর্তৃপক্ষ। সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার অরূপ দাস জানান, ‘বিষয়টি জানা নেই।’ শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়তেই অধিকারী পরিবারের সঙ্গে ক্রমেই সম্পর্কের অবনতি হয়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী থাকবেন বলেই জানা গেছে। রবিবার সরকারি অনুষ্ঠানের পর হলদিয়ার হেলিপ্যাড ময়দানে একটি রাজনৈতিক সভাতেও যোগ দেবেন মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget