এক্সপ্লোর

Spider Attack in Howrah: কামড়েছে কয়েকজনকে, একজনের মৃত্যুর অভিযোগ, হাওড়ার শ্যামপুরে বিষাক্ত মাকড়সার আতঙ্ক

Panic of poisonous spider in Howrah: বিষাক্ত হলেও, এই মাকড়সার কামড়ে মৃত্যুর বিষয়টি মানতে নারাজ বিশেষজ্ঞরা।

সুনীত হালদার, হাওড়া: করোনা আবহেই হাওড়ার শ্যামপুরে বিষাক্ত মাকড়সার আতঙ্ক। ইতিমধ্যেই এই মাকড়সার কামড়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। বুধবার এলাকায় যান বন দফতরের কর্মীরা। নতুন আতঙ্কে ভয়ে কাঁটা গ্রামবাসীরা।

দেখতে মাকড়সার মতো। কিন্তু, আশেপাশের খুদে আটপেয়েদের চেয়ে ধরন অনেকটাই আলাদা। দৈত্যাকার চেহারা। মিশমিশে কালো লোমশ শরীর। এই মাকড়সার আতঙ্কেই এখন ভয়ে কাঁটা হাওড়ার শ্যামপুরের কাটাগাছি মণ্ডলপাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, গ্রামের একটি পুরনো বাড়ি ভাঙতেই উৎপাত বেড়েছে এদের। দিনে-রাতে হানা দিচ্ছে বাড়িতে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই এই বিষাক্ত মাকড়সার কামড়ের কবলে পড়তে হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। এমনকী, গেছে প্রাণও।

স্থানীয় বাসিন্দা শেখ সামিউর রহমান জানিয়েছেন, ‘আমার ভাইয়ের এই মাকড়সার কামড়ে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়। নীলরতন সরকার হাসপাতালে ভর্তি ছিল। সেখানেই ওর মৃত্যু হয়।’

আড বন দফতরের কর্মীরা কাটাগাছি মণ্ডলপাড়ায় গিয়ে বেশ কয়েকটি মাকড়সাকে জারে বন্দি করে নিয়ে যান। যদিও এগুলি কোন প্রজাতির মাকড়সা, সেটা বলতে পারেননি তাঁরা। 

হাওড়ার বন দফতরের কর্মী শেখ আব্দুল কালাম মোল্লা জানিয়েছেন, ‘আমরা এই মাকসড়সাগুলিকে হেড কোয়ার্টারে পাঠাচ্ছি। আমরা বলতে পারছি না এই মাকড়সাগুলি কোন প্রজাতির।’

পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন কীটনাশক ছড়ানো হয় কাটাগাছি মণ্ডলপাড়ায়। শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা বলেছেন, ‘কীটনাশক ছড়ানো হয়েছে, মানুষকে আতঙ্কিত হতে বারণ করব।’

বিষাক্ত হলেও, এই মাকড়সার কামড়ে মৃত্যুর বিষয়টি মানতে নারাজ বিশেষজ্ঞরা। শ্যামপুর সিদ্বেশ্বরী মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক ধ্রুবচন্দ্র ঢালি জানিয়েছেন, ‘এটা মাকসড়সার প্রজননের সময়। ভয়ের কোনও কারণ নেই। যিনি মারা গেছেন, তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। বিষাক্ত হলেও এই মাকসড়াগুলি পরিবেশবান্ধব।’

করোনার মধ্যেই এবার নতুন আতঙ্কে দিন কাটাচ্ছেন কাটাগাছি মণ্ডলপাড়ার মানুষজন। 

এর আগেও রাজ্যের একাধিক জায়গায় ট্যারান্টুলা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে জঙ্গলমহলে বিষাক্ত মাকড়সা নিয়ে আতঙ্ক ছড়ায়। এবার একই ধরনের ঘটনা হাওড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা
তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget