এক্সপ্লোর

ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার উত্তর ২৪ পরগণা পুলিশের এএসআই

কলকাতা:  ছিনতাইয়ের অভিযোগে এবার পুলিশই পাকড়াও। জালে উত্তর ২৪ পরগণা পুলিশের এএসআই। তাঁকে জেরা করে, খোঁজ মিলল আরও চার জনের। ধৃতদের চার দিন পুলিশ হেফাজত। পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে, অভিযোগকারীর বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে, জানিয়েছেন পুলিশ কমিশনার। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, দমদমের আর এন গুহ রোডের বাসিন্দা নবীন দাস সম্প্রতি বেলঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, চোরাই সোনা কেনার জন্য একটি চক্রের সঙ্গে তাঁর ও এক বন্ধুর যোগাযোগ হয়। ঠিক হয়, ৩১ লক্ষ টাকার বিনিময়ে প্রচুর সোনা দেওয়া হবে। ঠিক হয়, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের কাছে টাকা ও সোনার লেনদেন হবে অভিযোগকারীর দাবি, বন্ধুকে নিয়ে গত তিরিশে অগাস্ট সেখানে টাকা নিয়ে যান তিনি। প্রথমে একটি গাড়ি থেকে দু’জন নেমে এসে কথা বলতে শুরু করেন। আচমকাই বিমানবন্দরের দিক থেকে আরেকটি পুলিশ স্টিকার লাগানো একটি গাড়ি আসে। ওই গাড়ির আরোহীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়! এই অভিযোগের তদন্তে বিশেষ দল গঠন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে চমকে ওঠেন তদন্তকারীরা! জানা যায়, পুলিশ স্টিকার লাগানো ছিনতাইকারী গাড়িতে ছিলেন এএসআই অনিমেষ দে। এদিন নদিয়ার শিমুরালি থেকে ৪ সহযোগী-সহ ধরা পড়েন ওই এএসআই। গত ৫ তারিখ থেকে ছুটিতে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, এই এএসআই বর্তমানে হাড়োয়ার সিআইয়ের সহকারী (রিডার) হিসেবে কর্মরত। এর আগে বারাসতের এসডিপিও-র সহকারী (রিডার) ছিলেন। এক সময় বারাসত থানায় পিসি পার্টির পুলিশকর্মী হিসেবেও কাজ করেছেন তিনি। তদন্তকারীদের অনুমান, সেই সুবাদেই দুষ্কৃতীদের সঙ্গে পরিচয় হয় তাঁর। এএসআই অনিমেশ দে-ই এই ছিনতাই চক্রের মূল পাণ্ডা! যদিও পুলিশ সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে, ৩১ লক্ষ নয়, ছিনতাই হয়েছিল ৫ লক্ষ টাকা। আরও ৩ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সেরা শিরোনাম

Bus Accident: গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
Tapas Roy On Sudip: পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,
পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,"দল চাইলে সুদীপের হয়ে প্রচার করব, পদযাত্রা করব"
West Bengal News Live : বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভকাণ্ডে কংগ্রেস নেতার জামিন
বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভকাণ্ডে কংগ্রেস নেতার জামিন
Sajal Ghosh On NCPI:
"BJP ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে,এখন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়..”, পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সজলের

ভিডিও

Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!
NCPI: সাংসদ-পদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে তৃণমূলত্যাগী NCPI সাংসদের দাবি ঘিরে তোলপাড়
Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget