এক্সপ্লোর

Live: সাত পুরসভার ভোট চলছে, সকাল থেকেই 'বহিরাগতদের দাপট', দুর্গাপুরে 'গুলি-বোমাবাজি', হলদিয়ায় পুনর্নির্বাচনের দাবি বামেদের

কলকাতা: আজ সকাল ৭টা থেকে রাজ্যের সাত পুরসভার ভোট শুরু। এগুলি হল জলপাইগুড়ির ধূপগুড়ি, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, নদিয়ার কুপার্স ক্যাম্প, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও পাঁশকুড়া, বর্ধমানের দুর্গাপুর এবং বীরভূমের নলহাটি পুরসভা। সাত পুরসভায় মোট আসন ১৪৮। সাত পুরসভার মধ্যে ছ’টিই এখন কার্যত শাসক দলের দখলে। বড়সড় কোনও বদলের আশা করছে না কোনও মহলই। প্রবল বৃষ্টিতে জলবন্দি জলপাইগুড়ি। তার জেরে ধূপগুড়ি পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে স্থগিত ভোট। জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। ওই দুটি ওয়ার্ডে ভোট হবে ১৬ অগাস্ট। #দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে শিবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাওয়ার সময় বিজেপি প্রার্থী সুবোধ হাজরাকে মেরে কান থেকে রক্ত বের করে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। #দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। ভোটারদের ভোটদানে বাধা। ছবি তুলতে গেলে স্থানীয় যুবককে মারধর। দিদিকে ফোন করে তছনছ করে দেব। আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূলকর্মীর। ভোটকেন্দ্রে তৃণমূলকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা। # দুর্গাপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ফের উত্তেজনা। বহিরাগত বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও ২ পুলিশকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। #নলহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে নলহাটি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট চলাকালীন বুথে বহিরাগতদের তাণ্ডব। প্রিসাইডিং অফিসার ও ভোটকর্মীদের মারধরের অভিযোগ। ইভিএম লুঠেরও অভিযোগ। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। কেউ কেউ প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় ক্যামেরা। পুলিশের সামনেই তৃণমূল ও নির্দল প্রার্থীর অনুগামীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। #নলহাটি পুরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করে বহিরাগতদের ভিড়। বহিরাগতদের হাতে বিশ্ব বাংলা লোগো লাগানো রাখি। ক্যামেরার সামনে এক যুবক স্বীকারও করে নেন, তিনি দুবরাজপুরের বাসিন্দা। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। #ভোট শুরুর আগেই অশান্তির খবর দুর্গাপুর পুরসভা। এখানকার ৫, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। #পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে সগরভাঙা এলাকায় সিপিএম ও বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। #দুর্গাপুর পুরসভার নির্বাচনে বোমাবাজি। সকালে মেনগেট এলাকায় ১৩ নম্বর ওয়ার্ডে বোমাবাজি শুরু হয়। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে মেনগেট এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। #দুর্গাপুর পুরসভার নির্বাচনে চলল গুলি। সকালে মেনগেট এলাকায় ১৩ নম্বর ওয়ার্ডে ভোটারদের ভয় দেখাতে বহিরাগতরা শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলি চলার অভিযোগ অস্বীকার পুলিশের। #কুপার্স ক্যাম্প পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনিতা হালদারের অভিযোগ, তাঁর পোলিং এজেন্ট সকাল থেকে নিখোঁজ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের। #কুপার্স ক্যাম্প পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ৯২ নম্বর বুথে  ছাপ্পা ভোট। বয়স্ক ভোটারদের নিয়ে গিয়ে ভোট দিচ্ছেন অন্যরা। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। প্রিসাইডিং অফিসারের দাবি, তিনি কিছুই দেখেন নি। ভোট হচ্ছে নিয়ম মেনেই। #দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে প্রবল বৃষ্টি। এরই মধ্যে বৃষ্টি উপেক্ষা করে বুনিয়াদপুরের একাধিক বুথের বাইরে ভোটারদের ভিড়। #দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভোটারদের ভোটদানে বাধা। সেই ছবি তুলতে গেলে স্থানীয় এক যুবককে মারধর। অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের। #পাঁশকুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মঞ্জুরি বিবির স্বামী জইদুল ইসলামের বিরুদ্ধে বিজেপি প্রার্থী মৌসুমী দাসকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থীর দাবি, তাঁর তিন পোলিং এজেন্টকেও মারধর করে দেওয়া হয়। প্রচারের লোভে মিথ্যা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী, পাল্টা দাবি তৃণমূল প্রার্থীর স্বামীর। #হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়ককে অপহরণের অভিযোগ। বাইকে করে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে সিপিএমের দাবি। অন্যদিকে, ১০ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী উত্তম বর্মণের অভিযোগ, তাঁকে বাড়িতেই নজরবন্দি করে রাখা হয়েছে। দুটি ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর পাল্টা দাবি, হারার ভয়েই এসব অভিযোগ তোলা হচ্ছে। #শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে হলদিয়া পুরসভায় পুনর্নির্বাচনের দাবি বামেদের।হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলের নেতৃত্বে এসডিও অফিসে গিয়ে মহকুমাশাসককে স্মারকলিপি জমা দিলেন বাম প্রার্থীরা। #দুর্গাপুর-হলদিয়ায় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। আনাগোনা বাইক-বাহিনীর। যত্রতত্র ঘুরছে বহিরাগতরা, অভিযোগ বিরোধীদের। #দুর্গাপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল হাইস্কুল বুথের সামনে বহিরাগতদের ভিড়। এবিপি আনন্দর ক্যামেরা দেখা মাত্রই চম্পট দিলেন ওই যুবকরা। প্রিসাইডিং অফিসার পুলিশের দাবি, ভোটকেন্দ্রের সামনে থেকে সরে যেতে বলা হয় বহিরাগতদের। #দুর্গাপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের ভিড়। স্থানীয় ক্লাবে ভুরিভোজের আয়োজন। হাজির জনা পঞ্চাশেক যুবক। নিজেরাই স্বীকার করেছেন, তাঁরা আসানসোল-রানিগঞ্জের বাসিন্দা। এসেছেন ভোট করাতে। #বীরভূমের নলহাটি পুরসভার ৬, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি উড়ো ফোনের অভিযোগ। ভোটারদের দাবি, গতকাল ফোন করে বলা হয়, সকালে বাড়ির সামনে টোটো পৌঁছবে। সেই টোটোতে চড়েই ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। টোটোচালকরাও জানিয়েছেন, তাঁদের ভোটারদের বাড়ি থেকে নিয়ে আসা ও ভোট দেওয়ার পরে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারা এই নির্দেশ দিয়েছে, তা অজানা। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ধূপগুড়িতে ১৪ শতাংশ, নলহাটিতে ১০.৭০ শতাংশ, হলদিয়ায় ২২ শতাংশ, দুর্গাপুরে ১৪.৭৩ শতাংশ ও কুপার্স ক্যাম্পে ২৬.৩৫ শতাংশ।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget