এক্সপ্লোর

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিভিন্ন জায়গায় সিপিএম-এর পার্টি অফিস ভাঙচুর, এজেন্টকে মার

কলকাতা:  ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভার দাঁতনে সিপিএম সমর্থকদের উপর হামলা, বাড়িতে গিয়ে হুমকি, মারধরের অভিযোগ। জখম চার মহিলা সিপিএম সমর্থক। একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলকে ভোট না দেওয়ায় গতকাল দাঁতনের দোয়াস্তিতে সিপিএম সমর্থকদের বাড়িতে চড়াও হয় তৃণমূলকর্মীরা। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল।   এদিকে, গতকালের পর আজ ফের জামুড়িয়ার সত্তর গ্রামে সিপিএম সমর্থকদের বাড়িতে দফায় দফায় হামলা। তাদেরকে মারধর করে গ্রামছাড়া করার অভিযোগ। পাশাপাশি, সিপিএমের পোলিং এজেন্ট শ্যামাপদ বাউড়ির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ। ভেঙে দেওয়া হয় কল। পুকুরে নামতে নিষেধ করা হয় সিপিএম সমর্থকদের। প্রতিটি অভিযোগই তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা যখন ঘটছে, তখন গ্রামের বাইরে দাঁড়িয়ে চপ-মুড়ি খাচ্ছে পুলিশ। ক্যামেরার সামনে জামুড়িয়া থানার এসআইয়ের স্বীকারোক্তি, বাহিনী না এলে ঢুকতে মানা, ওপরমহলের নির্দেশে তাই গ্রামের বাইরে দাঁড়িয়ে আছি,  সব অভিযোগই অস্বীকার করেছে শাসকদল।   ভোট মিটতেই বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার একাধিক এলাকায় সিপিএম সমর্থক ও পোলিং এজেন্টদের হুমকি, মারধর, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুটি ঘটনায় আহত চার।  পাণ্ডবেশ্বরের বাজারপাড়া এলাকায় সিপিএম সমর্থক বাসুদেব ঘোষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বরেরই লাউদোহার লস্করবাঁধ এলাকায় দুই সিপিএম সমর্থককে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় শাসকদল। আহত দুই সিপিএম সমর্থক অমর রুইদাস ও দুর্যোধন বাগদী। ঘটনার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। পাণ্ডবেশ্বরের মাধাইপুরে কালীচরণ রুইদাস ও জয়ন্ত রুইদাস নামে সিপিএমের দুই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার শাসকদলের।   পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা বিধানসভার বসনছোড়া গ্রামে বোমা ফেটে জখম দুই তৃণমূলকর্মী। যদিও বাজি ফেটে বিপত্তি বলে দাবি পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget