এক্সপ্লোর

North Dinajpur: করোনা আবহে ৩ দিন ধরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

চুক্তির ভিত্তিতে ৩০ জন নার্সকে নিয়োগ করা হয়েছিল। চুক্তি শেষ হওয়ায় সমস্যা, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ৩ দিন ধরে বন্ধ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ফলে পরীক্ষা ছাড়াই ভর্তি নেওয়া হচ্ছে রোগীদের। কেন এই অবস্থা? এই কাজের জন্য চুক্তির ভিত্তিতে ৩০ জন নার্সকে নিয়োগ করা হয়েছিল। চুক্তি শেষ হওয়ায় সমস্যা, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

করোনা আবহে নমুনা পরীক্ষায় জোর দিচ্ছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। আর ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই হাসপাতালে বন্ধ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জরুরি বিভাগে কোভিড পরীক্ষার ঘরে তালা। পরীক্ষা ছাড়াই ভর্তি নেওয়া হচ্ছে রোগীদের। এই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজের। হাসপাতাল সূত্রে খবর, চলতি বছরের শুরু থেকে জরুরি বিভাগে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। রিপোর্ট নেগেটিভ এলে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি নেওয়া হয় রোগীকে। রিপোর্ট পজিটিভ এলে পাঠানো হয় কোভিড ওয়ার্ডে। কিন্তু গত ৩ দিন ধরে জরুরি বিভাগে র‍্যাপিড টেস্ট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পরীক্ষা ছাড়াই এখন ভর্তি নেওয়া হচ্ছে রোগীদের।

রোগীর আত্মীয় কুণাল ভদ্রের অভিযোগ, আমার রোগীর কোনও টেস্ট হয়নি। এখন পাশের বেডের যদি কেউ সংক্রমিত থাকেন তাহলে সংক্রমণ ছড়াবে। এই নিয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের সংগঠন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক বলেন,৩ দিন ধরে র‍্যাপিড টেস্ট হচ্ছে না। এর ফলে আতঙ্ক ছড়াচ্ছে। দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় তাই হাসপাতালকে বলেছি।

এবিষয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ভারপ্রাপ্ত সুপার বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বছর খানেক আগে চুক্তিভিত্তিতে ৩০ জন নার্স নেওয়া হয়েছিল। এদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই র‍্যাপিড টেস্ট হচ্ছে না। দ্রুত চুক্তি নবিকরণ করে সমস্যার সমাধান করা হবে। করোনাকালে নার্সদের চুক্তির মেয়াদ শেষের আগেই কেন ব্যবস্থা নিল না কর্তৃপক্ষ? র‍্যাপিড টেস্ট বন্ধ থাকায় হাসপাতালে করোনা সংক্রমণ ছড়ালে দায় কে নেবে? উঠছে প্রশ্ন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget