এক্সপ্লোর

জলে ভাসছে কার্শিয়ং মহকুমা হাসপাতাল, নাজেহাল স্বাস্থ্যকর্মী থেকে রোগী

কোথাও অ্যাসবেসটসের ছাউনি ফেটে জল পড়ছে ঝরঝরিয়ে। কোথাও আবার বৃষ্টির জল পড়ছে ছাদের ফাটল চুঁইয়ে।

কার্শিয়ং: বর্ষার শুরুতেই কার্শিয়ং মহকুমা হাসপাতালে শুরু জল যন্ত্রণা। ফাটা ছাদ আর ফাটা ছাউনি দিয়ে পড়ছে বৃষ্টির জল। হাসপাতালের ভেতর জলে থই থই। সমস্যায় পড়েছেন রোগী থেকে কর্মীরা। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সুপার।

কোথাও অ্যাসবেসটসের ছাউনি ফেটে জল পড়ছে ঝরঝরিয়ে। কোথাও আবার বৃষ্টির জল পড়ছে ছাদের ফাটল চুঁইয়ে। এ ছবি কার্শিয়ং মহকুমা হাসপাতালের। বর্ষা আসতেই জল যন্ত্রণায় নাজেহাল কার্শিয়ং মহকুমা হাসপাতালের কর্মী থেকে রোগীরা। 

হাসপাতালের বহির্বিভাগের যে কাউন্টার থেকে ডাক্তার দেখানো ও ওষুধের  জন্য স্লিপ দেওয়া হয়, সেখানে অনেকটা ফেটে গিয়েছে ছাউনি। ফাটা অংশ দিয়ে বৃষ্টির জল পড়ছে ভেতরে। জমেও যাচ্ছে জল। 

রাজীব তামাঙ্গ নামে এক রোগী জানাচ্ছেন ওষুধের স্লিপ নিতে যে জায়গায় দাঁড়াতে হয় সেখানেই জল পড়ছে। দাঁড়ানোর জায়গাই নেই। খুব অসুবিধে হচ্ছে।

কার্শিয়ং মহকুমা হাসপাতালের কর্মী সুধা রাই এর কথায়, 'ছাদ ভাঙা। জল পড়ছে বলে রোগীদের যেমন অসুবিধে হচ্ছে, আমাদেরও হচ্ছে। বাঁদরের উৎপাতের জন্য এখানে ছাদ ভেঙে যাচ্ছে।'

হাসপাতালের সুপার রুমি মণ্ডল জানিয়েছেন, বছরভর হাসপাতালে ছোটখাটো সংস্কারের কাজ হয়। জিটিএ-কে জানানো হয়েছে। ইঞ্জিনিয়ররা দেখেও গিয়েছেন। খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে।' তবে সুপারের আশ্বাস মিললেও, বর্ষাটা কী ভাবে কাটবে? সে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে  হাসপাতালের কর্মী থেকে রোগীদের।

উল্লেখ্য, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাবে কাল ও শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, তার জেরেই আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জানানো হয়েছে, কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত চলবে।

কাজেই উত্তরবঙ্গেও এই মুহূর্তে রেহাই নেই।উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল ও শনিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget