এক্সপ্লোর

বিনা চিকিত্সায় রোগীর মৃত্যু, রামপুরহাট হাসপাতালে চিকিত্সকদের মার, নার্সদের ঘর ভাঙচুর

রামপুরহাট:  বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ। রামপুরহাট মহকুমা হাসপাতালে উত্তেজনা। চিকিত্সককে ও নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ। নার্সদের ঘর ভাঙচুর। বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে রণক্ষেত্র রামপুরহাট মহকুমা হাসপাতাল। চিকিত্সককে ও নিরাপত্তারক্ষীদের বেধড়ক মারধরের অভিযোগ। নার্সদের ঘর ভাঙচুর। গোটা ঘটনা ঘটে রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে। যদিও, তাঁর সাফাই ছোট ছোট ছেলেরা এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল থেকে। এদিন সকালে বাড়ির সামনে ডাম্পারের ধাক্কায় জখম হন রামপুরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা তাঁকে তৎক্ষণাৎ রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে দীর্ঘক্ষণ ছুটোছুটি করেও কোনও চিকিৎসকের দেখা মেলেনি বলে অভিযোগ। এর মাঝেই আহত ব্যক্তির মৃত্যু হয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, কর্তব্যরত চিকিত্সক ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বেধড়ক মারধর করে রোগীর প্রতিবেশীরা। ভাঙচুর করা হয় নার্সদের ঘর। যদিও, জরুরি বিভাগের চিকিত্সকের দাবি, তিনি ওই জখম ব্যক্তিকে সার্জিক্যাল ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করার পরই আত্মীয়রা চিকিৎসকের ওপর চড়াও হন। হাসপাতালের সুপারেরও দাবি, তিনি কোনও গাফিলতির অভিযোগ পাননি। উল্টে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এদিন হাসপাতালে ভাঙচুরের সময় সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান অশ্বিনী তিওয়ারি। যদিও, তাঁর সাফাই, ছোট ছোট ছেলেরা এই ঘটনা ঘটিয়েছে। বেশি কিছু নাকি ভাঙচুর করা হয়নি। এদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রামপুরহাট থানা থেকে পুলিশ বাহিনী পাঠাতে হয় হাসপাতালে। তাঁরাই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget