এক্সপ্লোর

Khela Hobe: মতুয়াদের অনুষ্ঠানেও খেলা হবে, সুরের তালে কোমর দোলালেন রাণাঘাট উত্তর-পূর্বের বিধায়ক

শুক্রবার বগুলা শ্রীকৃষ্ণ কলেজের মাঠে আয়োজিত হয়েছিল মতুয়াদের অনুষ্ঠান।  বিধায়কের উন্নয়নমূলক কাজের উপর লেখা গান গাইছিলেন শিল্পী। সেই গানের লাইনেও ছিল খেলা হবে! গান গাওয়ার সময় ভিড়ের মাঝখান থেকে বিধায়ককে সামনে ডেকে আনেন শিল্পী। এরপর খেলা হবে-র তালে মঞ্চ দাপিয়ে শুরু হয় বিধায়কের নাচ। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিতে দেরী করেনি বিজেপি।

সুজিত মণ্ডল, নদিয়া: ভোটমুখী বাংলার সুপার ট্রেন্ডিং স্লোগান-গান ‘’খেলা হবে’’ ৷ স্লোগান তোলা থেকে গানের সুরে মেতে ওঠা ছিল সবই, এবার কর্মী-সমর্থকদের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল জন প্রতিনিধিকেও! নদিয়ার রানাঘাটে মতুয়াদের মহা-সম্মেলনে খেলা হবে গানে কোমর দোলালেন রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক সমীর কুমার পোদ্দার।

শুক্রবার বগুলা শ্রীকৃষ্ণ কলেজের মাঠে আয়োজিত হয়েছিল মতুয়াদের অনুষ্ঠান।  বিধায়কের উন্নয়নমূলক কাজের উপর লেখা গান গাইছিলেন শিল্পী। সেই গানের লাইনেও ছিল খেলা হবে! গান গাওয়ার সময় ভিড়ের মাঝখান থেকে বিধায়ককে সামনে ডেকে আনেন শিল্পী। এরপর খেলা হবে-র তালে মঞ্চ দাপিয়ে শুরু হয় বিধায়কের নাচ। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিতে দেরী করেনি বিজেপি।

বিজেপি কিষাণ মোর্চা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক বিশ্বাস বলেন, ‘‘মতুয়াদের অপমান করা হয়েছে, তৃণমূল বাংলার মানুষের সঙ্গে যে খেলা হবে শুরু করেছে, তাই মন্ত্রীও তাই বলছে, কোন মঞ্চে কী বলতে হয়, সেই ধারনাটাই বিধায়কের নেই ৷’’

নাচের তালে মেতে ওঠার পর রানাঘাট উত্তর-পূর্বের তৃণমূল বিধায়ক সমীরকুমার পোদ্দার বলেন, ‘‘মতুয়ারা বলছে খেলা হবে বিজেপির বিরুদ্ধে। আমি তো মতুয়াদের অসম্মান করতে পারি না। তাঁরাই আমাকে টেনে নিয়ে গিয়ে অংশ নিতে বলেছে, ক্যাপটেন হতে বলেছে ৷’’

রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রে ৪৫ শতাংশ মতুয়া সম্প্রদায়ের বাস। তাঁরাই ওই কেন্দ্রের নির্ণায়ক শক্তি। ২০১৬-র বিধানসভা ভোটে প্রায় ১৫ হাজার ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী সমীরকুমার পোদ্দার।

কিন্তু, গত লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, রানাঘাট উত্তর-পূর্বে ৪৩ হাজার ২২৬ ভোটে এগিয়ে বিজেপি! বিজেপির লক্ষ্য এই ব্যবধান বিধানসভা ভোটেও ধরে রাখা। আর তৃণমূলের চ্যালেঞ্জ এই ব্যবধান ঘোচানো।

তৃণমূল ও বিজেপি দু’পক্ষই মতুয়া মন জয়ে মরিয়া। সবকিছুতেই তাই সংঘাত বাধছে। খেলা হবে নিয়েও চলছে চাপানউতোর।

এদিকে, বীরভূমের রামপুরহাটে খোদ কৃষিমন্ত্রীর ওয়ার্ডে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে দেওয়াল লিখেছে বিজেপি। প্রচার চলছে কার্টুন ও ছড়ার মাধ্যমেও। রামপুরহাটের বিজেপি সম্পাদক বিপ্লব নাগ বলেন, ‘‘ক্ষমতায় আসলে কর্মসংস্থানই আসল খেলা। ভোটের ফল ঘোষণার পর গেরুয়া আবির নিয়ে খেলা হবে ৷’’

কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘বিজেপি স্লোগান ধার করলেও ভোটের বাজারে ওদের কোনও গুরুত্ব নেই। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফিরছে তৃণমূল।’’

রাজনীতির খেলায় শেষপর্যন্ত কে বাজিমাত করে, তার উত্তর দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget