এক্সপ্লোর

Ratan Ghosh Quits BJP:মুকুল তৃণমূলে ফিরতেই বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য

ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রতন। এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। মুকুল ঘনিষ্ঠ বাবু মাস্টারও তৃণমূলে ফিরতে চাইছেন। 


উত্তর ২৪ পরগনা: দুদিন আগেই পদ্মশিবির ছেড়ে পুরানো দল তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। তাঁর ছেলে বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়েরও তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে। এবার   মুকুল রায় দল ছাড়তেই বিজেপিতে ভাঙন দিল। বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ রতন ঘোষ। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য রতন ঘোষ। ভোটের আগে তিনিও তৃণমূল ছেড়েছিলেন। এখন মুকুল রায় পুরানো দলে ফেরার পর রতন ঘোষ বলেছেন, বিজেপির নীতি-আদর্শের সঙ্গে সামঞ্জস্য পাচ্ছেন না। তৃণমূলেই ফিরতে চাইছেন তিনি। এ ব্যাপারে রতন ঘোষ বলেছেন, তৃণমূলে ফিরতে চাই, দলে বার্তা পাঠিয়েছি।
ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রতন। এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। মুকুল ঘনিষ্ঠ বাবু মাস্টারও তৃণমূলে ফিরতে চাইছেন। 
মুকুল রায় ঘনিষ্ঠ ২ বিজেপি নেতা রতন ঘোষ এবং ফিরোজ কামাল গাজি (বাবু মাস্টার) তৃণমূলে ফিরতে চলেছেন এই জল্পনা ছড়িয়ে পড়ার পরই  উত্তর ২৪  পরগনা জেলা পরিষদের পাঁচিলে অসংখ্য পোস্টার পড়েছে।  পোস্টারে বলা হয়েছে,  রতন ঘোষ এবং বাবু মাস্টার  দুর্নীতিগ্রস্ত। তাঁদের তৃণমূলে কোন স্থান নেই ।এই পোস্টার ঘিরেও জল্পনা ছড়িয়েছে।  তৃণমূল অবশ্য এ ধরনের পোস্টারে তাদের কোনও হাত থাকার কথা অস্বীকার করেছে। 
উল্লেখ্য ভোটের পর অনেকেই বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করছেন। এ ব্যাপারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, অনেকেই দলে ফিরতে চাইছেন। কিন্তু এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 
মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ভোটের থেকে যারা পিছন থেকে ছুরি মেরেছে, তাঁদের দলে ফেরানো হবে না।
ফেসবুকে কড়া বার্তা দিলীপ ঘোষের
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফেসবুকের মাধ্যমে দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন,   ‘দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। যাঁরা দলকে রক্ত-ঘাম দিয়ে দাঁড় করিয়েছে, বিজেপি তাঁদের উপর নির্ভরশীল। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। আমরাই রাখব না।“

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget