এক্সপ্লোর

আগামীকাল সমতলের তিন পুরসভার ৬ টি বুথে পুনর্নির্বাচন, খুশি নয় বিরোধীরা

কলকাতা: সমতলের তিন পুরসভার ৬টি বুথে মঙ্গলবার ফের ভোট। রায়গঞ্জে বিরোধীদের দাবি, সব ওয়ার্ডেই পুনর্নির্বাচন করাতে হবে। এই দাবিতে, মামলার হুঁশিয়ারি কংগ্রেস-বিজেপির। রবিবার সমতলে ভোট হয়েছে তিনটি পুরসভায়। রায়গঞ্জ, ডোমকল এবং পূজালি। এই তিন পুরসভাতেই ভোট ঘিরে পারদ চড়ে। দিকে দিকে হয় অশান্তি। রায়গঞ্জ, ডোমকল এবং পূজালির ৬টি বুথে ফের ভোট। সূত্রের খবর, পূজালির ১১, ১২, ১৯, ডোমকলের ৯৫, ৯৬ এবং রায়গঞ্জের ২২ নম্বর বুথে মঙ্গলবার পুনর্নির্বাচন। এতে অবশ্য বিরোধীরা খুশি নয়। বিরোধীরা রায়গঞ্জে সব ওয়ার্ডের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, গতকাল ভোট লুঠ হয়েছে। রায়গঞ্জে সব ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্ট মামলার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি এবং কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেছেন, যে ভাবে বহিরাগতদের দিয়ে ভোট লুঠ হয়েছে, তা রায়গঞ্জের লজ্জা। সমস্ত ওয়ার্ডে ফের ভোট করাতে হবে । না হলে নির্বাচনে অংশ নেব না। গণনাতেও নেব না। হাইকোর্টে মামলা করব। বিজেপি জেলা সভাপতিও সব ওয়ার্ডে ভোট করানোর দাবিতে হাইকোর্টে মামলা করার কথা বলেছেন। বিরোধীদের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্যর দাবি, গতকাল শান্তিপূর্ণ ভোট হয়েছে। পায়ের তলায় মাটি নেই, তাই ভোট বয়কট করেছে বিরোধীরা। কিন্তু, রবিবার, ভোটের রায়গঞ্জে যে ভাবে অস্ত্র-গুলি-বোমার ছবি দেখা গিয়েছে তাতে অনেকেই আতঙ্কিত। বাংলাদেশের মহম্মদ ওয়াইদুল্লা মামুন সম্প্রতি রায়গঞ্জে এসেছেন গবেষণার কাজে। ভোটে বাহুবলীদের দাপট দেখে তিনিও উদ্বিগ্ন। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এ রাজ্যে কোনও ভোট হলেই এত অশান্তি কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget