এক্সপ্লোর

Rujira Banerjee CBI Raid: কয়লাকাণ্ডের তদন্তে ব্যাঙ্ককের দু’টি অ্যাকাউন্টের তথ্য পেতে আর্থিক বিষয়ক তদন্তকারী ইউনিটকে চিঠি সিবিআইয়ের

Coal smuggling Case: গরু পাচারের তদন্তে বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হতে পারে রেড কর্নার নোটিস।

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের দু’টি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য ফিনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিটকে চিঠি দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই খবর। ওই দু’টি অ্যাকাউন্ট সম্পর্কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সেই জিজ্ঞাসাবাদের পর ব্যাঙ্ককের দু’টি অ্যাকাউন্টের লেনদেনের তথ্য সংগ্রহ করা হবে বলে জানানো হয় সিবিআই-এর পক্ষ থেকে। এবার সেই কারণেই চিঠি দেওয়া হল আর্থিক বিষয়ক তদন্তকারী ইউনিটকে।

কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরের দিনই গরু পাচারের তদন্তে বিনয় মিশ্রর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এরপর ইন্টারপোলের সঙ্গে কথা বলে বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করবেন তাঁরা।

কয়লা,গরু, কোকেন, চিটফান্ড, এইসব ইস্যুতেই সরগরম বাংলার ভোট রাজনীতি। কয়লাকাণ্ডে মঙ্গলবার রুজিরাকে কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার ২৪ ঘণ্টার মধ্যেই গরু পাচার কাণ্ডের তদন্তে যুব তৃণমূল নেতা বিনয়ের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই সূত্রে দাবি, চার্জশিটে বলা হয়েছে বিনয়ের মাধ্যমে গরু পাচারের কোটি কোটি টাকা হাতবদল হয়েছে। গরু এবং কয়লা, দুই তদন্তেই রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয়কে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। বারবার হাজিরা এড়ানোয় বিনয়কে পলাতক ঘোষণা করেছে আদালত। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়। 

গরু পাচারকারীদের টাকা কীভাবে বিনয়ের কাছে পৌঁছত? যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সেই টাকা খাটিয়ে কীভাবে বিপুল সম্পত্তি তৈরি করেছেন? বিনয়ের মাধ্যমে কীভাবে অন্যদের কাছে গরু পাচারের টাকা পৌঁছত, সাপ্লিমেন্টারি চার্জশিটে বিশদে তা উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে যুব তৃণমূল নেতা বিনয় ছাড়া আরও কারও নাম উল্লেখ করা হয়নি। সিবিআই সূত্রে খবর, চার্জশিটের পর তারা রেড কর্নার নোটিস জারি করবে। এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে কথা বলা হবে।

গত বছরের নভেম্বরে কয়লাকাণ্ডে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হতেই কলকাতা ছাড়েন বিনয়। সিবিআই সূত্রে দাবি, বিনয় বর্তমানে দুবাইয়ে আত্মগোপন করেছেন। অভিযোগ, তাঁর কাছে অন্য দেশের পাসপোর্ট আছে। যার সাহায্যে তিনি বিভিন্ন দেশে যাতায়াত করছেন। বিনয়কে একাধিকবার নোটিস পাঠিয়েছে সিবিআই। দু’বার উত্তর দিয়ে, হাজিরার জন্য সময় চাইলেও, পরবর্তীতে তাঁর আর কোনও খোঁজ নেই।

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget