এক্সপ্লোর

নারদ মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নারদকাণ্ডে সিবিআই তদন্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও তৃণমূল আলাদা আলাদাভাবে যে আবেদন করেছিল, মঙ্গলবার তা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্ট নারদকাণ্ডের প্রাথমিক তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবারই সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার এবং তৃণমূল। কিন্তু, মঙ্গলবার প্রায় দু’ঘণ্টার শুনানি শেষে প্রধান বিচারপতি জে এস খেহরের বেঞ্চ সেই আবেদন খারিজ করে সাফ জানিয়ে দেয়, নারদকাণ্ডের প্রাথমিক তদন্ত চালাবে সিবিআই-ই। অভিযুক্তদের আইনজীবীরা অবশ্য সিবিআই তদন্ত আটকাতে মরিয়া চেষ্টা করেন। তৃণমূল সাংসদ সৌগত রায়ের আইনজীবী কপিল সিব্বল এবং পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনজীবী অভিষেক মনু সিঙভি সর্বোচ্চ আদালতে সওয়াল করেন। দাবি করেন, সিবিআইয়ের ওপর অনেক সময় রাজনৈতিকভাবে চাপ থাকে। সিবিআইকে তদন্তভার না দিয়ে এই মামলার জন্য বিশেষ তদন্তকারী দল তৈরি করা হোক। পশ্চিমবঙ্গ পুলিশ বা অন্য রাজ্যের পুলিশকে দিয়ে তদন্ত করানো হোক। প্রয়োজনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেই তদন্তে নজরদারি করুক। বিবাদী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তখন উঠে দাঁড়িয়ে পাল্টা সওয়াল করেন। কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন অ্যাডভোকেট জেনারেল নারদের ফুটেজ নিয়েই তো প্রশ্ন তুলেছিলেন। সেই রাজ্যের পুলিশ তদন্ত করবে কীকরে? এরপরই সুপ্রিম কোর্ট তৃণমূলের আবেদন কার্যত পত্রপাঠ খারিজ করে দেয়। তৃণমূলের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, এটা প্রাথমিক তদন্ত। আপনারা এখনই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন কেন? সিবিআই দেশের প্রথম সারির তদন্ত সংস্থা। তারাই তদন্ত করুক। স্টিং অপারেশন করার দু’বছর পর কেন সেই ফুটেজ সর্বসমক্ষে আনা হয়েছে, আদালতে সেই প্রশ্নও তোলেন তৃণমূল নেতাদের আইনজীবীরা। কিন্তু, বিচারপতিরা তখন হাইকোর্টে দেওয়া ম্যাথ্যু স্যামুয়েলের হলফনামা উল্লেখ করে বলেন, যিনি স্টিং অপারেশেন করেছেন, তিনি এক সাংসদের সংস্থায় কাজ করতেন। ফুটেজ দেরিতে সামনে আসার নেপথ্যে সেটা একটা কারণ হতেই পারে। প্রাথমিক তদন্ত শেষ করার জন্য সিবিআইকে এক মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

Firhad Hakim : '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
'৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget